শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৪ এএম
বড় ধরনের পরিবর্তন না হলেও ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চলতি বছরে ঘোষিত র্যাংকিংয়ে প্রতিবারই কিছুটা উন্নতি হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।
সর্বশেষ বৃহস্পতিবার (২৫ জুলাই) ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশ এগিয়েছে এক ধাপ। বাংলাদেশের র্যাংকিং এখন ১৮২। গত ১৪ জুন ঘোষিত র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৮৩ নম্বরে। গত ৬ মাসে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি হলো ১০ ধাপ।
বাংলাদেশ এক ধাপ এগুলেও দক্ষিণ এশিয়ার শীর্ষ দেশ ভারত পিছিয়েছে দুই ধাপ। দেশটি দুই ধাপ পিছিয়ে এখন ১০৩ নম্বরে। এ অঞ্চলের বেশিরভাগ দেশই পিছিয়েছে। আফগানিস্তান ১৪৯, মালদ্বীপ এক ধাপ পিছিয়ে ১৫২ নম্বরে, নেপাল ১৬৬, ভুটান ১৮৬, শ্রীলংকা ২০০ এবং পাকিস্তান আছে ২০৪ নম্বরে।
এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে ইরান। তবে ফিফা র্যাংকিংয়ে তারা ২০ থেকে নেমেছে ২৩ নম্বরে। এশিয়ায় ২ নম্বরে জাপান এবং তিনে দক্ষিণ কোরিয়া। এশিয়া চ্যাম্পিয়ন কাতারের অবনতি হয়েছে ৭ ধাপ। ফিফা র্যাংকিয়ে ৫৫ নম্বর থেকে তারা এখন ৬২ নম্বরে।
২০৪ দেশের মধ্যে যথারীতি শীর্ষে বেলজিয়াম। তবে ফ্রান্সকে দুই নম্বর থেকে সরিয়ে সেখানে জায়গা করে নিয়েছে কিছুদিন আগে কোপা আমেরিকা জেতা ব্রাজিল। ফ্রান্স ৩ নম্বরে।
এক নজরে দক্ষিণ এশিয়ার সাত দেশের র্যাংকিং : ভারত- ১০৩, মালদ্বীপ- ১৫২, নেপাল- ১৬৬, বাংলাদেশ- ১৮২, ভুটান- ১৮৬, শ্রীলংকা- ২০০ এবং পাকিস্তান- ২০৪।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত