ফের গানে মনোযোগী হয়েছেন মিলা

bcv24 ডেস্ক    ০৮:১৩ পিএম, ২০১৯-০৪-১৭    596


ফের গানে মনোযোগী হয়েছেন মিলা

জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম ফের গানে মনোযোগী হয়েছেন। দীর্ঘ বিরতির পর স্টেজ ও নতুন গান নিয়ে ঘুরে দাঁড়িয়েছেন এ গায়িকা। বর্তমানে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন তিনি। সর্বশেষ পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে বড় মাপের কনসার্টে অংশ  নিয়েছেন। কনসার্টের পাশাপাশি নতুন গানের কাজও এখন করছেন নিজের স্টুডিওতে বসে। প্রথম অ্যালবাম দিয়েই শ্রোতাদের মাঝে সাড়া ফেলেছিলেন মিলা। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। চারটি সুপারহিট একক অ্যালবাম উপহার দিয়েছেন।

সেই অ্যালবামগুলোর অনেক গানই পেয়েছে শ্রোতাপ্রিয়তা। ক্যারিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই নতুন গান থেকে সরে দাঁড়ান মিলা। ব্যস্ত থাকেন স্টেজ নিয়ে। যদিও নতুন গান থেকে তার এই বিরতিটা ছিল রহস্যেঘেরা। 

এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিলা জানিয়েছেন, কম্পোজিশনে সময় দেয়াসহ বিভিন্ন কারণে তিনি নতুন গান প্রকাশ করেননি। প্রায় সাত বছর পর মিলা ২০১৫ সালে প্রকাশ করেন নতুন গানের অডিও-ভিডিও। ‘নাচো’ শিরোনামের সেই গানের অডিও-ভিডিও সাড়া ফেলে। তবে এরপর আবারো আড়ালে চলে যান তিনি। পরবর্তীতে বৈমানিক সানজারিকে বিয়ে এবং তার কয়েকমাস পরই স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেন মিলা। এরপর নিজের অধিকার আদায়ের জন্য একাই লড়ে গেছেন এ গায়িকা। তবে সম্প্রতি ফের গানে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। তার এই ঘুরে দাঁড়ানোতে স্বস্তি প্রকাশ করেছেন শ্রোতা থেকে শুরু করে সংগীতাঙ্গনের মানুষেরাও।

মিলা এ বিষয়ে বলেন, আমি শ্রোতাদের জন্যই আজকের মিলায় পরিণত হয়েছি। তাই তাদের প্রতি আমার একটা দ্বায়িত্ববোধও রয়েছে। সেটা পালন করতে চাই। এ কারণেই আসলে আমার নতুন করে ঘুরে দাঁড়ানো। আমার ওপর দিয়ে অনেক ঝড় গেলেও আমি ভেঙে পড়িনি। নিজেকে সামলে নিয়েছি। 

তাহলে এখন থেকে কি নিয়মিত মিলাকে পাওয়া যাবে?

উত্তরে এ শিল্পী বলেন, আমি গত মাস থেকে প্রচুর স্টেজ শো করছি। সর্বশেষ পহেলা বৈশাখে করলাম। শ্রোতাদের ভালোবাসায় আমি বার বার গানে ফেরার শক্তি পাই। এখন থেকে নিয়মিত শো করব। পাশাপাশি স্টুডিওতে নতুন গানের কাজও করছি। এ বছরই হয়তো গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ পাবে। এ গানগুলো নিয়ে ভিন্ন পরিকল্পনা রয়েছে। আমার বিশ্বাস এগুলো প্রকাশ পেলে শ্রোতাদের ভালো লাগবে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত