ধ্রুবর সেই গান তিন কোটির মাইলফলক পেরিয়ে

bcv24 ডেস্ক    ০৬:৪২ পিএম, ২০১৯-০৭-২৭    417


ধ্রুবর সেই গান তিন কোটির মাইলফলক পেরিয়ে

দেশীয় সংগীত জগতে খুবই পরিচিত একটি নাম ধ্রুব গুহ। এ সময়ের একজন জনপ্রিয় কন্ঠশিল্পী তিনি। এলেন, গাইলেন আর জয় করলেন - এ কথাটি যেন তার ক্ষেত্রেই প্রযোজ্য। শখের বশে গান গাইতে এসে জয় করে নিয়েছেন কোটি ভক্তেরও হৃদয়।

একজন কন্ঠশিল্পীর বাইরেও তার পরিচয় হচ্ছে তিনি একজন প্রযোজকও বটে। ‘ধ্রুব মিউজিক স্টেশন’ নামক অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার তিনি। এ প্রতিষ্ঠানে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ ও 'ধ্রুব মিউজিক কটেজ' নামে তার দুটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে নিজের গানের পাশাপাশি নতুন ও তারকা শিল্পীদের গান প্রকাশ করেন।

‘যে পাখি ঘর বোঝে না’ শিরোনামের একটি গান গেয়ে ব্যপক জনপ্রিয়তা পেয়েছিলেন ধ্রুব। খুশির খবর হলো সম্প্রতি ইউটিউবে তার সেই গান তিন কোটিরও বেশি বার দেখা হয়েছে। সঙ্গীত মহলের মানুষদের শুভেচ্ছায় ভাসছেন এই শিল্পী।

‘যে পাখি ঘর বোঝেনা’ শিরোনামের এই গানটি ২০১৫ সালের ১৮ জুলাই ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এটি ইউটিউবে প্রকাশিত ধ্রুব’র দ্বিতীয় গান।

এর আগে একই বছর ২ জানুয়ারী ‘শুধু তোমার জন্য’ শিরোনামের গান প্রকাশ পায় এই শিল্পীর। গানটি প্রকাশের পরপরই ইউটিউবে শ্রোতা -দর্শকদের প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন ধ্রুব। সেই গানটিও এখন পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি ভিউ হয়েছে।

এ বিষয়ে ধ্রুব বলেন, ‘শ্রোতারা আমাকে, আমার গানকে ভালোবেসে তাদের হৃদয়ে স্থান দিয়েছেন এটাই আমার সঙ্গীতের বড় প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল শ্রোতা -দর্শকদের কাছে। ধন্যবাদ জানাচ্ছি তাদের।

পাশাপাশি গানটির গীতিকার, সুরকার , সঙ্গীত পরিচালক, বংশীবাদক এবং ভিডিও পরিচালক থেকে শুরু করে মডেলদ্বয়সহ গানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

একটি গান যখন শ্রোতা-দর্শক পছন্দ করেন তখন অন্য রকম একটি ভালোলাগা কাজ করে। উৎসাহ পাই। আরও ভালো গান করার জন্য এই উৎসাহ , খুব কাজে লাগে।’

উল্লেখ্য, ‘যে পাখি ঘর বোঝেনা' গানটির কথা লিখেছেন ও সুর করেছেন প্লাবন কোরেশী, সঙ্গীতায়োজন করেছেন তরিক আল ইসলাম। ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন তারেক এবং তারিন।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত