ধর্মসেনার সেই সিদ্ধান্ত সঠিক, কারণ ব্যাখ্যা করল আইসিসি

bcv24 ডেস্ক    ০৬:৪৩ পিএম, ২০১৯-০৭-২৭    350


ধর্মসেনার সেই সিদ্ধান্ত সঠিক, কারণ ব্যাখ্যা করল আইসিসি

বিশ্বকাপ শেষ হয়েছে বেশ কয়েকদিন হয়ে গেল। কিন্তু বিতর্কের রেশ যেন কাটছেই না। একটি সিদ্ধান্ত, কুমার ধর্মসেনার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারতো বিশ্বচ্যাম্পিয়ন। এমন একটি বিষয় কি চাইলেই এত সহজে আড়াল করে দেয়া যায়?

২০১৯ বিশ্বকাপ ফাইনালের মতো এত নাটকীয়তা আর কখনও কি দেখেছে ক্রিকেট বিশ্ব? মূল ম্যাচে টাই, সুপার ওভারেও টাই। তারপর বাউন্ডারির হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো ইংল্যান্ডকে। যে নামটি হতে পারতো নিউজিল্যান্ডেরও।

হ্যাঁ, এই ম্যাচটি তো সুপার ওভারে গড়ানোর কথাই ছিল না। শেষ ৩ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৯ রান। এমন সময়ে 'ওভারথ্রো'তে বাউন্ডারি হলে দৌড়ে নেয়া ২ রানসহ ৬ রান দিয়ে দেন অনফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা। যেটি আসলে ৫ রান হওয়ার কথা ছিল। ৫ হলে তো নিউজিল্যান্ড মূল ম্যাচেই জিতে যেতো।

যেহেতু দুই রান পূর্ণ হওয়ার আগেই থ্রো হয়েছে, ধর্মসেনার সিদ্ধান্ত নিয়ে তাই আলোচনাটা এখনও চলছে। ক্রিকেট বিশ্লেষকরা তো বলছেনই, সাইমন টোফেলের মতো আম্পায়ারও মনে করছেন, মাঠে ভুল হয়েছে। যদিও লঙ্কান আম্পায়ার ধর্মসেনা আত্মপক্ষই সমর্থন করেছেন। ওই সিদ্ধান্তে তার কোনো অনুতাপ নেই বলেই জানান তিনি।

এবার ধর্মসেনার ঢাল হয়ে দাঁড়ালো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসির মতে, সঠিক পদ্ধতি অনুসরণ করেই সিদ্ধান্ত নিয়েছেন এই আম্পায়ার। এখানে ভুল কিছু হয়নি।

আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালারডাইস বলেন, ‘থ্রোয়ের সময় ব্যাটসম্যান নিজেদের ক্রস করেছেন কিনা, বিচারের দায়িত্বটা তাদের (অনফিল্ড-আম্পায়ার) উপর ছিল। ওই ডেলিভারিতে যা কিছু হয়েছে, তারা একসঙ্গে সঠিক প্রক্রিয়াতেই বিবেচনা করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। নিঃসন্দেহে তারা সঠিক পদ্ধতির মাধ্যমেই সিদ্ধান্তটা নিয়েছেন।’

ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত গ্রহণের বেলায় নির্দিষ্ট সময় বাঁধা থাকে না। তারপরও কেন তারা তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হলেন না? এমন প্রশ্নের জবাবে আইসিসির ওই কর্তা বলেন, ‘তারা নিয়মটা জানতেন, ব্যাটসম্যান ক্রস করেছে নাকি করেনি, সেভাবেই সিদ্ধান্ত নিয়েছেন। খেলার আইন অনুযায়ী এই ধরনের সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে দেয়া যায় না। আর ম্যাচ রেফারিও এতে হস্তক্ষেপ করতে পারেন না, যেহেতু এটা অন ফিল্ড আম্পায়ারদের দায়িত্ব।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত