শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৪ এএম
আবু জায়েদ রাহীর কল্যাণে সিরিজের তৃতীয় ম্যাচটি জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। আশা জেগেছিল পরের দুই ম্যাচ জিতে সিরিজটি নিজেদের করে নেয়ার। কিন্তু কিসের কী! চতুর্থ ওয়ানডেতে সেই আগের দশা। তবে এবার বাঁচিয়েছে বৃষ্টি।
সাভারের বিকেএসপিতে বৃষ্টির কল্যাণে আফগানিস্তানের বিপক্ষে চতুর্থ আনঅফিসিয়াল ওয়ানডেতে পরাজয়ের হাত থেকে বেঁচে গিয়েছে বাংলাদেশ এ দল। তবে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজ জেতার আর কোনো সম্ভাবনা নেই ইমরুল কায়েসের দলের সামনে।
এদিকে প্রকৃতির কৃপায় পরাজয় থেকে বেঁচে গিয়ে যেমন স্বস্তির নিশ্বাস বাংলাদেশ শিবিরে, তেমনি জয় হাতছাড়া হওয়ায় হতাশা সফরকারীদের মধ্যে। কেননা ম্যাচটি পুরো হলে জয়ের পাল্লা ভারী ছিলো আফগানিস্তানেরই পক্ষে।
বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় প্রতি ইনিংসে ৪০ ওভার করে। টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭৬ রানেই অলআউট হয়ে যায় ইমরুল কায়েসের দল। সর্বোচ্চ ৪৫ রান করেন আফিফ হোসেন, ইমরুলের ব্যাট থেকে আসে ৩৩ রান।
এছাড়া ব্যাটসম্যানদের প্রায় সবাই দুই অঙ্ক পেরিয়েও নিজেদের ইনিংস বড় করতে পারেননি। আফগানদের পক্ষে বল হাতে একাই ৫ উইকেট নেন নাভিল উল হক।
বৃষ্টির কারণে লক্ষ্য বেড়ে দাঁড়ায় ১৮৭ রানে। ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল আফগানিস্তান। দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ মাত্র ৮.২ ওভারেই করে ফেলেন ৫৭ রান।
এরপরই নামে বৃষ্টি। পরে আর খেলা সম্ভব হয়নি বিধায় ফলাফল পাওয়া যায়নি ম্যাচের। ইব্রাহিম ৩০ ও গুরবাজ অপরাজিত ছিলেন ২১ রান করে।
এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানেই এগিয়ে রইলো আফগানিস্তান। আগামী সোমবার শেষ ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে তারা। অন্যদিকে বাংলাদেশের সামনে সুযোগ সমতায় থেকে সিরিজ শেষ করার।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত