বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৫:১৪ এএম
বিএনপির কার্যালয়কে গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর ধানমন্ডিতে শনিবার স্বেচ্ছাসেবক লীগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে এমন অভিযোগ করেন তিনি।
কাদের বলেন, ‘বিএনপির কার্যালয় গুজবের কেন্দ্রীয় ফ্যাক্টরি। গুজবের পেছনে বিএনপির হাত রয়েছে। আমরা জানি কোথায় বসে ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির মূল পুঁজি অপপ্রচার ও গুজব।’
এগুলোকে শক্তিশালীভাবে প্রতিহত করার জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘দেশের হয়ে বিদেশে বসে যারা গুজব ও অপপ্রচার চালাচ্ছে তাদের সঙ্গে দেশের অপশক্তির হাত আছে কি না- তা খতিয়ে দেখা উচিত।’
সরকার সক্রিয়ভাবে ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলেও জানান ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির অবস্থা এখন রাখাল বালকের মতো। তারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করছে।’
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি ধানমন্ডি ২৭ নম্বর হয়ে মানিক মিয়া এভিনিউ প্রদক্ষিণ করে ফিরে আসে।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনের কেক কাটেন সংগঠনটির নেতাকর্মীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত