শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
টরন্টোতে 'দ্য টেস্ট অব বাংলাদেশ', অনেক দিনের কাঙ্খিত স্বপ্ন বাংলাদেশী কমিউনিাটির। গ্রীক টাউনের মতো টরন্টোর বাংলাদেশীরা কখন স্ট্রীট বন্ধ করে ফেস্টিভ্যাল করতে পারবে? এমন স্বপ্নে বিভোর ছিল, টরন্টোতে বসবাসরত বাংলাদেশীরা। বাংলাদেশী কমিউনিটির সেই স্বপ্ন ইতিমধ্যে আলোর মুখ দেখতে যাচ্ছে। আগামী ৫ আগস্ট ড্যানফোর্থ এভিনিউ ও ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন রাস্তা বন্ধ করে অনুষ্ঠিত হবে 'দ্য টেস্ট অব বাংলাদেশ'। জানা যায়, গত দশ বছর ধরে পরিকল্পনা, শ্রম, মেধা দিয়ে সকল প্রক্রিয়া সম্পন্ন করে যে ব্যক্তির মাধ্যমে বাংলাদেশীদের এ কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তিনি হলেন কমিউনিটির জনপ্রিয় মুখ রাসেল রহমান।
এইতো গত ৫ মে ড্যানফোর্থস্থ মিজান কমপ্লেক্সে কমিউনিটির পরিচিত মুখদের নিয়ে সভা ডেকে রাসেল রহমান সেই শুভ সংবাদটা দেন। ওই সময় ওই সভায় রাসেল রহমান বলেন, দ্য টেস্ট অব বাংলাদেশ বাংলাদেশী কমিউনিটির সবচেয়ে বড় আয়োজন হবে। এ আয়োজনের মধ্য দিয়ে কানাডার মূল স্ট্রীমে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। এছাড়াও এ আয়োজনের মধ্য দিয়ে ড্যানফোর্থকে বাংলাটাউন নামকরণ প্রতিষ্ঠা করার প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হবে। আমি নিজ উদ্যোগে অনুমতির কাজটা আমি সম্পন্ন করলেও আমি চাই এটা সবার অংশগ্রহণের মধ্য দিয়ে হবে। তাই এ আয়োজনটি আমি উম্মুক্ত করে দিলাম। তার এ বক্তব্যের প্রশংসা করে অনেকে একমত হয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেন। সেই থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু 'দ্য টেস্ট অব বাংলাদেশ'র। প্রায় আড়াই মাস বেশ কয়েকটি সভা আয়োজনের মাধ্যমে আস্তে আস্তে কাজ এগিয়ে যায় কার্যক্রম। গঠন করা হয় বিভিন্ন কমিটি, উপ-কমিটি, উপদেষ্টা পরিষদ, পরিচালনা বোর্ড, স্পন্সর নির্ধারণ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি।
এসব কাজ সম্পন্ন করে গত বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে টরন্টোর ড্যানফোর্থস্থ ঘরোয়া রেষ্টুরেন্টের সামনে ‘দ্য টেস্ট অব বাংলাদেশ’র দায়িত্বপ্রাপ্তরাদের নাম ঘোষণা করা হয়। বাংলাদেশী কমিউনিটির এ বড় আয়োজনের প্রধান উপদেষ্টা সৈয়দ সামসুল আলম, চেয়ারম্যান শক্তি দেব, আহবায়ক হলেন, কমিউনিটির প্রিয়মুখ সফল ব্যবসায়ী ফরিদা হক, চীফ কো-অর্ডিনেটর রাসেল রহমান, সদস্য সচিব আবুল আজাদসহ আরও অনেকের নাম। ‘দ্য টেস্ট অব বাংলাদেশ’র টাইটল স্পন্সর হয়েছেন সফল ব্যবসায়ী বাংলাদেশী কমিউনিটির প্রিয়মুখ মনির ইসলাম। অনুষ্ঠানে গান পরিবেশন করবেন, জেমস, তপন চৌধুরী ও রিজিয়া পারভিনসহ আরো অনেকে।
‘দ্য টেস্ট অব বাংলাদেশ’ নিয়ে বাংলাদেশী কমিউনিটির বেশ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, 'দ্য টেস্ট অব বাংলাদেশ' নিয়ে কমিউনিটির সবাই অনেক উচ্ছাসিত। এ প্রথম একটি সমন্বিত আয়োজন করতে পারছেন বাংলাদশেীরা। এরআগে বিচ্ছিন্নভাবে অনেক বড় বড় অনুষ্ঠান, মেলার আয়োজন করেছেন বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন। এবার 'টেস্ট অব বাংলাদেশ'কে সবার ঐক্যবদ্ধ প্রয়াস বলে উল্লেখ করেছেন টরন্টোতে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা। ' দ্য টেস্ট অব বাংলাদেশ' আয়োজনের মধ্য দিয়ে ড্যানফোর্থকে বাংলাটাউন নামকরণ প্রতিষ্ঠা হলে এটাই হবে মূল সার্থকতা।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত