বাংলাদেশে ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু মশা: আরও ৪ জনের মৃত্যু

bcv24 ডেস্ক    ০৩:৪০ পিএম, ২০১৯-০৭-৩০    703

বাংলাদেশে ভয়ানক হয়ে উঠছে ডেঙ্গু মশা: আরও ৪ জনের মৃত্যু

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ভয়ানক রূপ ধারণ করছে ডেঙ্গু মশা। বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে রোগী ভর্তির সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে গত দুই দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জন এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুই জনের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই  আবদুর রহমান খান জানান, সোমবার রাত পৌনে ২টার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ফারজানা হোসেন নামে ৪৫ বছর বয়সী এক শিক্ষিকার মৃত্যু হয়।

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখার ভাইস প্রিন্সিপাল ফারজানা রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় থাকতেন। তার স্বামী নুরুল আমিন পেশায় একজন চিকিৎসক।

ঢাকা মেডিকেলে মারা যাওয়া অন্যজন হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া গ্রামের মজিদ হাওলাদারের ছেলে লিটন হাওলাদার।

২৫ বছর বয়সী লিটন গত ২৭ জুলাই থেকে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। সোমবার থেকে তার মধ্যে শক সিনড্রোমের উপসর্গ দেখা দেয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা লিটনকে মৃত ঘোষণা করেন বলে এএসআই  আবদুর রহমান খান জানান।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া দুজন হলেন- বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার নাসির খানের ছেলে আসলাম খান (২৪) ও পিরোজপুর জেলার কাউখালি উপজেলার গোসনতারা এলাকার আদম আলীর ছেলে সোহেল (১৮)।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে আসলাম এবং রাত দেড়টার দিকে সোহেল হাসপাতালে ভর্তি হন। তারা দুজনই ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন এবং দুজনের অবস্থাই ছিল গুরুতর।

তিনি বলেন, 'তারা দুজনই ঢাকায় থাকেন। অসুস্থ হওয়ার পর গ্রামের বাড়িতে চলে আসেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তারা সঠিক চিকিৎসা নেননি বলেই মনে হচ্ছে। তাদের রক্তচাপ দ্রুত কমে যায় এবং এক পর্যায়ে তাদের মৃত্যু হয়।'

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ২৪ জন রোগী বরিশাল শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে বাকির হোসেন জানান।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত