দুর্দিন চলছে ইন্ডিয়ান ক্যাপ্টেনের, মা হচ্ছেন আনুশকা!

bcv24 ডেস্ক    ০৬:৪৮ পিএম, ২০১৯-০৭-৩০    417


দুর্দিন চলছে ইন্ডিয়ান ক্যাপ্টেনের, মা হচ্ছেন আনুশকা!

চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলো বিরাট কোহলির ভারত। ব্যাটিংয়ে বোলিংয়ে দুর্দান্ত এক দল ছিলো তার। স্বভাবতই তার হাতেই উঠছে এবারের বিশ্বকাপ এমনটা ভাবা হচ্ছিলো। কিন্তু সেই স্বপ্নরথ থেমে গেল সেমিফাইনালেই।

নিউ জিল্যান্ডের সঙ্গে পরাজয়ে খালি হাতেই বিদায় নিতে হয়েছে কোহলিদের। সেই যন্ত্রণা দগ্ধ করছে তাকে। ক্রিকেটপ্রেমীদের নানা সমালোচনা চলছেই তার নেতৃত্ব নিয়ে। হাতছাড়া হতে পারে অধিনায়কত্ব।

তার উপর আছে রোহিত শর্মার সঙ্গে মানসিক দ্বন্দ্বের সমালোচনা। সবমিলিয়ে সময়টা খুব খারাপ যাচ্ছে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের।

এর মধ্যে রটে গেছে কোহলি নাকি বাবা হতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াজুড়ে ঘুরে বেড়াচ্ছে আনুশকা শর্মার গর্ভবতী হওয়ার খবর।

আনুশকা শর্মাকে শেষবারের মতো সিনেমার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানের ‘জিরো’তে। বক্স অফিসে ‘জিরো’ তেমন দাগ কাটতে পারেনি। এরপর আর কোনো সিনেমায় সই করেননি তিনি। ফলে তার অন্তঃসত্ত্বা হওয়ার গুজবে বেশ জোরালো হাওয়া লাগে।

সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন আনুশকা নিজেই। একটি সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে চরম বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, আপনি যদি বিবাহিত হন তা হলে লোকে জিজ্ঞাসা করবেই আপনি অন্তঃসত্ত্বা কি না! যেটা হয়নি সেটা পড়তে মানুষ সত্যি ভালোবাসে। মানুষের উচিত তারকাদেরও স্বাধীনভাবে বাঁচতে দেওয়া।’

এখানেই থামেননি আনুশকা। তিনি আরও বলেন, ‘যখন কোনো অভিনেত্রী বিয়ে করে তার পরই প্রশ্ন উঠতে শুরু করে সে অন্তঃসত্ত্বা কি না? একইভাবে যখন কেউ কারও সঙ্গে ডেট করে, তখন বলা হয় বিয়েটা কবে করবে! এটা খুবই বিশ্রী ব্যাপার। আমাদের স্বাধীনভাবে বাঁচতে দিন।

আমার সব থেকে বিরক্ত লাগে যখন এগুলো মানুষকে বারবার বোঝাতে হয়। এ ব্যাখ্যা ব্যাপারটা আমার একেবারেই পছন্দ নয়। আমার কী দরকার সবাইকে ব্যাখ্যা দেওয়ার!’


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত