শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:০১ এএম
আগামী ১ সেপ্টেম্বর ড্যানফোর্থস্থ ড্যানটোনিয়া পার্কে ৩য় সম্মিলিত বাংলা মেলা অনুষ্ঠিত হবে। গত সোমবার প্রস্তুতি সভা সম্পন্ন করে কেকে কেটে এ আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এবারের মেলার আহবায়ক আখলাক হোসেনের সভাপত্বিতে এবং মেন্বার সেক্রেটারি মাহবুব চৌধুরী রনি পরিচালনায়। প্রস্তুতি সভায় উপস্তিত ছিলেন ৩য় বাংলামেলার চেয়ারপার্সন নাজমা হক, মাহবুর রব চৌধুরী, রেশাদ চৌধুরী, আহাদ খন্দকার, মঈনচৌধুরী, সাত সুরে সংগীতালয়ের অধ্যক্ষ চমন আরা বেগম, জাকির খান, বেলায়েত হোসেন চৌধুরী রিপন, আরিফ আহমেদ, জাকারিয়া চৌধুরী, সাব্বির চৌধুরী লিটন, মাসরুল হোসেন রিপন, আহমদ হোসেন লনি, আব্দল আজিজ, বাবলু
চৌধুরী, মম কাজি, রোকেয়া পারবিন, মাসুদা পলি, আসহাব খান, মকবুল হোসেন মনজু,শাকিল খান, জুমেল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, আবু জহির মহাম্মদ সাকিব, খালেদ হোসেন। ২য় এবং তৃতীয় সম্মিলিত বাংলা মেলার আহ্বায়ক আখলাক হোসেন জানান, বার্চমাউন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম এবং দ্বিতীয় সম্মিলিত বাংলা মেলার অভূতপূর্ব সাফল্যের ধারাবাহিকতায় এবারে সকলের সহযোগিতায় একটি সুন্দর মেলা উপহার দেওয়ার চেষ্টায় আয়োজনে রয়েছে ব্যাতিক্রমী ভাবনা। মেলায় স্থানীয় গুণী শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে আগত দুইজন স্বনামধন্য সংগীত পরিবেশন করবেন।
চেয়ারপার্সন নাজমা হক বলেন, আমাদের কালচারাল টীম একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। ১ সেপ্টেম্বর মেলাকে ঘিরে ইতিমধ্যে টরেন্টো ও আশেপাশের শহরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রেশাদ চৌধুরী বলেন, মেলায় প্রায় ৫০টির মতো ষ্টল থাকবে। মাহবুব উর রব চৌধুরী বলেন, মেলার কর্মকান্ডে আমাদের নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে হবে। সম্মিলিত বাংলা মেলা সকলের মেলা, সকলের সহযোগিতাতে এই মেলা সফল হবে।বেলায়েত হোসেন রিপন তাঁর বক্তব্যে এই বিশাল আয়োজনকে সফল করতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে আগতরা কেক কেটে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত
মহাকাশে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ এবার ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে। শুক্রবার এক বিবৃতিত... বিস্তারিত
কাস্পিয়ান সাগর থেকে বেশ কিছুটা ওপরে বাতাসে সাদা কিছু একটাকে ভাসতে দেখা গেছে। এমনই অদ্ভুত একটি বিষ... বিস্তারিত
প্রস্তাবিত বাজেট পাস হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে তামাকপণ্যের ব্যবহার বাড়বে, সরকারের স্বাস... বিস্তারিত
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় আরও চার দিন বেড়েছে। নতুন নিয়ম অনুযায়ী ২২ ম... বিস্তারিত
পৃথিবীতে অনেক সৌভাগ্যবান মানুষ আছেন, যাঁদের কোনো দিন কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। কিন্তু এ অ... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত