শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৯:৪৬ এএম
গত ২৭শে জুলাই শনিবার ভার্জিনিয়ার প্রাচীনতম সংগঠন ও নন প্রফিট অরগানাইজেশন “বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)” বার্ক লেক পার্ক, ফেয়ারফ্যাক্স ভার্জিনিয়ায় বাৎসরিক বনভোজন আয়োজন করেছিল। প্রচন্ড দাবদাহ উপেক্ষা করে সারাদিনব্যাপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত পদচারনায় মুখরিত ছিল। অনুষ্ঠান প্রাঙ্গনে গ্রেটার ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠনের সাথে সংশ্লিষ্ট সর্বস্তরের নেতা নেত্রীবৃন্দ অনুষ্ঠানটি ব্যবস্থাপনার ভূয়শী প্রশংসা করেন ।
মধ্যান্যভোজে দেশীয় মুখরোচক খাবারে আপ্যায়ন করতে বাগডিসির সকল সদস্যদের আন্তরিকতা ও আতিথেয়তা ছিল সত্যিই প্রশংসনীয় । মেট্রো ওয়াশিংটনে বাগডিসি একটি প্রাচীন, দক্ষ ও বৃহৎ সংগঠন
হওয়ার সুবাধে খাবার পরিবেশনায় শৃঙ্খলা ও দক্ষ ব্যবস্থাপনা পরিলক্ষিত হয়। বিভিন্ন রকমের ভর্তা , সাদা ভাত, রুটি, তান্দুরী চিকেন, গরুর মাংশ, ডাল ও সালাদ ছিল মধ্যান্যভোজের মেনুতে। বাচ্চাদের ও মহিলাদের খেলাধুলা আর গানে গানে মুখরিত ছিল অনুষ্ঠান প্রাঙ্গন । পাঁচ থেকে সাতশ লোকের সমাগমে অনুষ্ঠানস্থল যেন প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে পরিনত হয়ে উঠেছিল ।
গ্রেটার ওয়াশিংটন ডিসির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সম্মানিত গুরুজন , লেখক, কবি, সাহিত্যিক, সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে। খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন বাগডিসির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসনাত সানি ও সহ সম্পাদক সময় সুমন। ওয়াশিংটন ডিসির স্থানীয় শিল্পী অসীম বড়ূয়া, আসিফ চৌধুরী , তুষার রহমান , আনসার আহমেদ ছাড়াও বাংলাদেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী মরিওম মারিয়া আগত অতিথিদের গানে গানে মাতিয়ে রাখেন । এসময় গীটারে ছিলেন শুভ্র হাসান, অক্টাপ্যাডে নাফিস ফারহান, তবলায় আশীষ বড়ূয়া ও আবু রুমি পিয়ানো একোডিয়ান বাজিয়ে সহযোগিতা করেন।এরপর বিভিন্ন খেলাধুলার পুরস্কার ও রাফেল ড্রর পুরস্কার বিতরন করা হয়। রাফেল ড্রতে ৫৫ইঞ্চি রঙীন টেলিভিশন, ল্যাপটপ ও আইপ্যাড পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাগডিসির প্রেসিডেন্ট করিম সালাহউদ্দিন ও সেক্রেটারি আবু বকর সরকার আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন। যাদের সহযোগিতা ও আন্তরিকতায় অনুষ্ঠান সফল হয়েছে , তারা হলেন বাগডিসির ভাইস প্রেসিডেন্ট রোকসানা পারভীন , নুরুল আমিন নুরু , নাসের আহমেদ , কচি খান , এসিসট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রশিদ , ট্রেজারার নুসরাত জাহান , এসিসট্যান্ট ট্রেজারার তিলক কর , কালচারাল সেক্রেটারি হাসনাত সানি , এসিসট্যান্ট কালচারাল সেক্রেটারি সময় সুমন, প্রেস ও পাবলিকশনস সেক্রেটারি আকাশ রাইস, এক্সিকিউটিভ মেম্বার এটিএম আলম, আবু রুমি, পিংকি পাটোয়ারী , শারিকুল ইসলাম , প্রনব বড়ুয়া , জাহিদ হাসান স্বপন, গাজী শাহজাহান খোকন, মো: কাজল ও জনাব সেলিম। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, মঞ্চসজ্জা ও তত্বাবধানে বাগডিসির ভাইস প্রেসিডেন্ট কচি খান বিশেষ ভুমিকা পালন করেন।
-রফিকুল ইসলাম আকাশ, ওয়াশিংটন ডিসি থেকে
ভারতের বৃহত্তম ও সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের মথুরা শহরের রেলস্টেশন থেকে গত সপ্তাহে চুরি হও... বিস্তারিত
আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত
উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত
গেছে। বাংলাদেশের পর কানাডা যাচ্ছে ঢাকার সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাও... বিস্তারিত
শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত
সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত