শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
হলিউডের ছবির দর্শকদের নড়ে-চড়ে বসার সময় হয়েছে। আবার পর্দায় আসছে চোখ ধাঁধানো গতির খেলা আর মারকুটে ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’।
আগামী ২ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিরিজের নতুন ছবি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস: হবস অ্যান্ড শ’। বাংলাদেশের দর্শকরাও একই দিন থেকে ছবিটি দেখতে পাবেন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
এবার নিয়ে মোট ৮টি ছবি পর্দায় এসেছে এই ফ্রাঞ্চাইজির। আগের সবই বক্সঅফিস মাত করেছে। সর্বশেষ ছবিটি মুক্তি পেয়েছিলো ২০১৭ সালে। এরপর থেকে ভক্তরা মুখিয়ে ছিলেন নতুন ছবির জন্য।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ মানেই দুরন্ত গতি আর রোমাঞ্চ। সেই সঙ্গে এক ফ্রেমে থাকছে ভিন ডিজেল, ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের মতো অ্যাকশন তারকাদের অভিনয়। এবার তাদের সঙ্গে যোগ দিয়েছেন অভিনেতা ইদরিস এলবা। তবে তিনি খল চরিত্রে থাকছেন। ডোয়াইন জনসন ও জেসন স্ট্যাথামের বিপরীতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে তাকে। ‘ডেডপুল টু’ ছবির পরিচালক ডেভিড লিচ নতুন কিস্তিটি পরিচালনা করেছেন। ডোয়াইন জনসন তার চরিত্র লুক হবস চরিত্রেই দেখা দেবেন। জেসন স্ট্যাথাম থাকবেন অপরাধী ডেকার্ড শ হিসেবে। পাণ্ডুলিপি লিখেছেন ক্রিস মর্গান। এই সিরিজে ডোয়াইন জনসনের হবস চরিত্রটি আসার পরে বেশ দর্শকপ্রিয়তা পায়। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল চেষ্টা করছে চরিত্রটিকে ঘিরেই একটি কিস্তি তৈরির। সঙ্গে থাকবে জেসন স্ট্যাথামের চরিত্র ডেকার্ড শ।
ইউনিভার্সাল পিকচার্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন নিল এইচ মরিটজ। সঙ্গে থাকবে ডোয়াইন জনসনের সেভেন বাকস প্রডাকশনস। হলিউডের ডাকসাইটে পত্রিকাগুলোও তাদের রিভিউয়ে সার্বিকভাবে এগিয়ে রেখেছে ছবিটিকে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত