শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:৫৪ এএম
শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৯৫ রানের লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। ১৩ ওভারে ৩ উইকেটে তাদের স্কোর ৪৮ রান।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ব্যর্থতার মধ্যেও উজ্জ্বল ছিলেন মুশফিকুর রহিম। টানা দুই ম্যাচে হাফসেঞ্চুরি করা এই ব্যাটসম্যান শেষটায় হতাশ করলেন। ৬৭ ও অপরাজিত ৯৮ রান করা মুশফিক দুই অঙ্কের ঘরে পৌঁছেই বিদায় নেন।
১২তম ওভারে দাসুন শানাকার বলে কুশল মেন্ডিসের ক্যাচ হন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার ১৫ বলে করা ১০ রানের ইনিংসে ছিল মাত্র একটি বাউন্ডারি। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
দায়িত্বশীল ব্যাটিং করতে ব্যর্থ ম্যাচে ফেরা এনামুল: এক বছর পর ওয়ানডে জার্সি পরলেন এনামুল হক। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি। তামিম ইকবালের বিদায়ের পর দায়িত্বশীল ব্যাটিং করতে ব্যর্থ এই ওপেনার। বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারিয়েছে তার আউটে।
কাসুন রাজিথার বলে মিডউইকেটে অভিষ্কা ফের্নান্ডোর ক্যাচ হন এনামুল। সৌম্য সরকারের সঙ্গে ২৫ রানের জুটি গড়েন তিনি। এই ওপেনারের ইনিংস শেষ হয়েছে মাত্র ১৪ রানে।
আবারও ব্যাট হাতে ব্যর্থ তামিম: অধিনায়ক তামিম ইকবালের সিরিজটা খুবই বাজে গেলো। আগের দুই ম্যাচে শূন্য ও ১৯ রান করা এই ওপেনার মাত্র ২ রান করে সিরিজ শেষ করলেন। ইনিংসের দ্বিতীয় ওভারে কাসুন রাজিথার বলে কুশল পেরেরার গ্লাভসে ধরা পড়েন। এনামুল হকের সঙ্গে তার উদ্বোধনী জুটি ছিল মাত্র ৪ রানের। তিন ম্যাচে মাত্র ২১ রান করে সিরিজ শেষ করলেন তামিম।
হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের চাই ২৯৫ রান: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশকে করতে হবে ২৯৫ রান। কলম্বোর আর প্রেমাদাসায় ডেথ ওভারে ঝড় তুলে স্বাগতিকরা ৮ উইকেটে করেছে ২৯৪ রান। শেষ ১০ ওভারে তারা করেছে ১০৬ রান।
অ্যাঞ্জেলো ম্যাথুজের ৮৭ রানের ইনিংস সেরা পারফরম্যান্সে শ্রীলঙ্কা চ্যালেঞ্জিং স্কোর গড়ে। এছাড়া কুশল মেন্ডিসের ৫৪ রান ছিল কার্যকরী।
বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার ও শফিউল ইসলাম সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত