শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৫ এএম
লম্বা সময় গান থেকে দূরে ছিলেন আরফিন রুমি। ভক্তরা শঙ্কায় ছিলেন, প্রিয় এই শিল্পীর নতুন গান হয়তো তারা আর শুনতেই পারবেন না। রুমি নিজেও ছিলেন নিরুত্তাপ, নিরুত্তর।
তবে এ বছরের মার্চে সেসব আশঙ্কা উড়ে গেল। ১০ দিনে টানা ১০টি নতুন গান প্রকাশ করে রীতিমতো তাক লাগিয়ে দেন। এগুলো প্রকাশ করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পাচ্ছে আরফিন রুমির নতুন গান ‘গভীরে নামি’। সাথে আছেন আরেক শিল্পী সাবরিনা। দ্বৈত এই গানটি লিখেছেন জাহিদ আকবর। সুর ও সংগীতায়োজনে ছিলেন আরফিন রুমি নিজেই। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
রুমি বললেন, ‘‘সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা তিনি আমাকে আবার গানে মনোযোগী করেছেন। দীর্ঘদিন সময় নিয়েই ‘গভীরে নামি’ গানটি করেছি। সাবরিনার গায়কি অসাধারণ। এই সময়ে নারী কণ্ঠের বেশ অভাব। সারবিনা সেই অভাব পূরণ করতে পারবেন বলে আমি মনে করি। আমার বিশ্বাস, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’’
প্রযোজনা প্রতিষ্ঠান ডিএমএস জানায়, ঈদুল আজহার বিশেষ আয়োজনে ৫ আগস্ট গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক ও বাংলালিংক ভাইবে।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত