শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৮ এএম
বিপিএলের গত আসরে মুশফিকুর রহীম খেলেছিলেন চিটাগাং ভাইকিংসের হয়ে। এবার চিটাগাং ভাইকিংসে থাকা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে এরই মধ্যে নতুন দলের খোঁজ পেয়েছেন দেশসেরা উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। মুশফিককে দলে নিয়েছে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের সপ্তম আসর শুরু হবে আগামী ৬ ডিসেম্বর থেকে। এরই মধ্যে দল গোছানো শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। একে একে তারা বড় তারকাদের দলে ভেড়াচ্ছে।
ইতিমধ্যে ঢাকা ডায়নামাইটস ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি করেছেন দেশ ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে তামিম ইকবালকে নিয়েছে খুলনা টাইটান্স। এবার মুশফিককে লুফে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এ সম্পর্কে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল বলেন, ‘বিশ্বকাপের পরপরই মুশফিকুর রহীমের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। তামিম ইকবাল এ বছর আমাদের সঙ্গে নেই বলেই আমরা মুশফিককে এক বছরের জন্য চুক্তিবদ্ধ করেছি। চলতি বছর আমাদের দলের আইকন হিসেবে মুশফিক খেলবেন।’
গত আসরে কুমিল্লার আইকন এবং অধিনায়ক ছিলেন তামিম। ফাইনালে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়নও করেছিলেন বাঁহাতি এই ওপেনার। তবু তাকে এবার ছেড়ে দিয়েছে কুমিল্লা।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত