১০ বছর ধরে মা-বাবার খোঁজ নেন না মালিঙ্গা!

bcv24 ডেস্ক    ০৭:০৬ পিএম, ২০১৯-০৮-০৩    367


১০ বছর ধরে মা-বাবার খোঁজ নেন না মালিঙ্গা!

বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলেই অবসরে যান শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। বোলিংয়ে বৈচিত্র, আগ্রাসী মনোভাব ও ব্যতিক্রমী চুলের স্টাইলের কারণে ক্রিকেট বিশ্ব হয়তো তাকে আজীবন মনে রাখবে। কিন্তু এই মালিঙ্গার জীবনেও যে অন্য এক অধ্যায় আছে।

মালিঙ্গা যখন তারকাখ্যাতি পেয়ে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু, তখন দরিদ্রতার সঙ্গে রীতিমতো যুদ্ধ করে যাচ্ছেন তার মা-বাবা। ১০ বছর হয়েছে মালিঙ্গা তার গ্রামের বাড়িতে যাননি। এমনকি পিতা-মাতার খোঁজ পর্যন্ত নেননি। ভারতীয় মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলিহান্ট এমনটি জানিয়েছে।

মালিঙ্গার পথচলা যে কঠিন ছিল, সেটি অবশ্য অনেকেই জানে। গলে জন্ম নেওয়া এই ফাস্ট বোলার শৈশবে তার গ্রাম রাথগামার নদীর পাশে নারকেল দিয়ে বোলিং অনুশীলন করতেন। সেখান থেকে উঠে এসেই তিনি আজকের কিংবদন্তি। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, সেই গ্রামেই তার মা-বাবা সেলাইয়ের কাজ করে কোনোরকমে জীবন পার করছেন। আর বর্তমানে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় থাকা মালিঙ্গা ১০ বছর হলো তাদের দেখতে যাননি।

এ ব্যাপারে মালিঙ্গার মা জানান, মালিঙ্গা কলম্বোর জীবনযাপন পছন্দ করে এবং সে এখানে আসতে চায় না। ৪ মাস আগে তিনি কলম্বোয় ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তিনি আরও জানান, মালিঙ্গা হয়তো অতিমাত্রায় ব্যস্ত থাকায় গ্রামের বাড়িতে আসেন না।

অবসরের আগে বহু রেকর্ডের মালিক হয়েছেন মালিঙ্গা। সংবাদমাধ্যমগুলোর মতে তিনি এবার শ্রীলঙ্কা ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন। তবে এমন ঘটনায় সমর্থকরা যে খুশি হবে না, তা আর বলার অপেক্ষা রাখে না।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত