সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১২:১৮ পিএম
অবৈধ অনুপ্রবেশকালে আটক মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট আহমেদ আদীব আব্দুল গাফুরকে ফেরত পাঠিয়েছে ভারত। নিজ দেশে প্রাণশঙ্কা আছে দাবি করে ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত বৃহস্পতিবার (১ আগস্ট) তামিলনাড়ুর থুথুকোড়ি উপকূল থেকে সাবেক প্রেসিডেন্টকে আটক করে কোস্টগার্ড। শনিবার (৩ আগস্ট) তাকে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রাভীশ কুমাশ জানান, আহমেদ আদীব অননুমোদিত এলাকা দিয়ে নৌকায় করে ভারতে প্রবেশ করতে চাচ্ছিলেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
২০১৫ সালে মাত্র ৩৩ বছর বয়সেই মালদ্বীপের সর্বকনিষ্ঠ ভাইস-প্রেসিডেন্ট হন আহমেদ আদীব। ওই বছরই তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের ওপর বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে বরখাস্ত হন ও তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় খালাস পেলেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ফের মামলা হয়। ভারতে পালিয়ে আসার আগে মালদ্বীপে তিনি গৃহবন্দি ছিলেন।
তদন্তকারীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, নয় জন সঙ্গীসহ থুথুকোড়ি উপকূল দিয়ে ভারতে ঢুকতে চাচ্ছিলেন মালদ্বীপের সাবেক ভাইস প্রেসিডেন্ট। বাকিদের কাগজপত্র থাকলেও আহমেদ আদীবের কাছে কিছুই ছিল না। মালদ্বীপে তার পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নেওয়া আহমদ আদীব পর্যটনমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত