রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৫০ এএম
জফরা আর্চারকে বাইরে রেখে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। আবাসন নীতিতে পরিবর্তন আনায় গত মার্চে ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন ২৪ বছর বয়সী আর্চার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলটিই বিশ্বকাপের জন্য অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড।
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে ইংল্যান্ড। সেখানে ভালো করলে এখনও বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা আছে আর্চারের। ঘোষিত দলে আগামি ২৩ মে পর্যন্ত পরিবর্তন আনার সুযোগ আছে। ইংল্যান্ডের জাতীয় নির্বাচক অ্যাড স্মিথ জানান, ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর্চারের পারফরম্যান্সে নির্বাচন প্যানেল মুগ্ধ, সে খুব প্রতিভাবান এবং রোমাঞ্চকর এক ক্রিকেটার।
ইংল্যান্ডের ক্রিস ওকস গত মঙ্গলবার বলেছিলেন, বিশ্বকাপ দলে আর্চারকে নেওয়া নীতিগতভাবে ঠিক হবে না। এখন পর্যন্ত ১৪টি 'লিস্ট এ' ম্যাচ খেলেছেন আন্তর্জাতিক পর্যায়ে অভিষেকের অপেক্ষায় থাকা আর্চার। তবে মুগ্ধতা ছড়িয়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটে।
ঘণ্টা প্রতি ৯০ মাইল গতিতে বোলিং করার সামর্থ্য থাকায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আর্চারকে নিয়ে তুমুল আগ্রহ রয়েছে। এই মুহূর্তে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি।
বিশ্বকাপের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডের ইংল্যান্ড দল: ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, ক্রিস জর্ডান অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত