বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৪:২৫ এএম
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর, আনোয়ারায় দেশি-বিদেশি ইকোনমিক জোন চালু হলে নগরে ১৫ লাখ মানুষ বাড়বে। এক্ষেত্রে এমআরটি বা মেট্রোরেলের বিকল্প নেই। সিডিএর নতুন মাস্টারপ্ল্যানে এমআরটির জায়গা চিহ্নিত করতে হবে।
শনিবার (৩ আগস্ট) দুপুরে চসিকের সম্মেলন কক্ষে সিডিএর এক্সপ্রেসওয়ে ও চসিকের এমআরটি সম্পর্কিত সমন্বয় সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন এ আহ্বান জানান।
তিনি বলেন, নগরবাসীর স্বার্থে টেকসই উন্নয়ন চাই আমরা। এমআরটি বা মেট্রোরেল অপরিহার্য। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সিডিএ নতুন মাস্টারপ্ল্যানে এমআরটি করিডোর রাখবে। এ মুহূর্তে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে বাধা নেই।
মেয়র দুই সংস্থার প্রকৌশলীদের উদ্দেশে বলেন, নগরের যেকোনো প্রকল্প টেকসই করতে হবে। যাদের জন্য উন্নয়নকাজ তাদের সুফল নিশ্চিত করতে হবে। নগরের আয়তন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে না বাড়ায় গণপরিবহনে সমস্যা দেখা দিচ্ছে।
গণপরিবহনের চাপ নগরে ক্রমান্বয়ে বাড়বে। মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে, আনোয়ারায় ইকোনমিক জোন হচ্ছে। এগুলো পুরোদমে উৎপাদনে গেলে ১৫ লাখ মানুষ নগরে যুক্ত হবে। তাই গণপরিবহনকে অগ্রাধিকার দিতে হবে। চসিক এমআরটি বা মেট্রোরেল পরিকল্পনা করছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক। এমআরটি রাখতেই হবে বলেন মেয়র।
সিডিএর প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান জানান, টাইগারপাস থেকে বিমানবন্দর পর্যন্ত চার লেনের এক্সপ্রেসওয়ে হচ্ছে। টাইগারপাসে চসিকের বিন্যাঘাস প্রকল্পের পাশে বাঘের স্থাপনার আগে ল্যান্ডিং থাকবে। এক্সপ্রেসওয়েতে উঠবে টাইগারপাস দিয়ে। মাঝখানে ২ মিটার গ্যাপ থাকবে। দেওয়ানহাট ওভারপাসের ওপর দিয়ে যাবে এক্সপ্রেসওয়ে। এরপর চার লেনের এক্সপ্রেসওয়েতে মিলিত হবে।
তিনি জানান, বারিক বিল্ডিং থেকে সল্টগোলা পর্যন্ত মূল সড়কের ওপর এক্সপ্রেসওয়ে হবে না। সড়কের উত্তরপাশে ৩০ ফুট জায়গা নেওয়া হবে। ফায়ার সার্ভিস, বন্দর জায়গা ছাড়তে সম্মত হয়েছে। ব্যক্তিমালিকানাধীন জমি অধিগ্রহণ করা হবে।
মাহফুজুর রহমান বলেন, কমার্স কলেজ দিয়ে রেম্প উঠবে। জাতিতাত্ত্বিক জাদুঘরের সামনে এক্সপ্রেসওয়ের যানবাহন নামবে। নিমতলায় রেম্প নামবে। বারিক বিল্ডিংয়ে রেম্প থাকবে না। ১২-২৫ মিটার উঁচু হবে এক্সপ্রেসওয়ে। সল্টগোলা ব্রিজের ওপর দিয়ে যাবে এক্সপ্রেসওয়ে। সব সংস্থার সঙ্গে সমন্বয় করে এক্সপ্রেসওয়েটি করা হবে।
তিনি বলেন, সিমেন্ট ক্রসিং থেকে খেজুরতলায় আড়াইশ' মিটার ড্রেন নেই। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ড্রেন নির্মাণ করা হবে। মেয়রের নেতৃত্বে সব অবৈধ স্থাপনা উচ্ছেদের আহ্বান জানান সিডিএর প্রকল্প পরিচালক।
তিনি চসিক চিঠি দিয়ে অনুরোধ জানালে এমারটির প্রস্তাবিত এলাকায় সিডিএ ভবন অনুমোদনে বিশেষ পরিকল্পনা নেবে বলে জানান। এমআরটির জন্য সিডিএর পক্ষ থেকে অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করা হবে হবে বলেও জানান।
সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, সিডিএর এক্সপ্রেসওয়ের ডিজাইনার নূর সাদেক প্রমুখ মতামত দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত