এবার উপস্থাপনায় অনন্ত ও বর্ষা

bcv24 ডেস্ক    ০৮:৫২ এএম, ২০১৯-০৮-০৪    337


এবার উপস্থাপনায় অনন্ত ও বর্ষা

প্রথমবার কোনো টিভি অনুষ্ঠানে একসঙ্গে উপস্থাপনা করেছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। যমুনা টিভির জন্য নির্মিত ঈদের একটি বিশেষ অনুষ্ঠানে একই সঙ্গে অতিথি এবং উপস্থাপকের ভূমিকা পালন করেছেন এ দুই তারকা।

অনুষ্ঠানের নাম ‘ঈদ স্পেশাল শোবিজ টুনাইট’। দুই ভাগে ধারণ করা অনুষ্ঠানটির প্রথম ধাপে উপস্থাপনার দায়িত্ব নেন চিত্রনায়িকা বর্ষা। এ সেগমেন্টে তার অতিথি হিসেবে কথা বলেন অনন্ত জলিল। অনুষ্ঠানে অনন্ত ছোটবেলার ঈদের স্মৃতি, প্রেম-ভালোবাসা, জীবনে পাওয়া না পাওয়া নিয়ে বিভিন্ন বিষয় দর্শকদের সঙ্গে শেয়ার করেন। পাশাপাশি কথা বলেন আপকামিং ছবি ‘দিন : দ্য ডে’ নিয়ে।

পরের সেগমেন্টে অনন্ত জলিল উপস্থাপনার দায়িত্ব পালন করেন এবং বর্ষা অতিথি হিসেবে কথা বলেন। বর্ষা শেয়ার করেছেন প্রেম, সিনেমা, ব্যক্তিগত জীবন আর পরিবারসহ নানা বিষয়ে।

এ অনুষ্ঠানে পারফর্ম করা প্রসঙ্গে অনন্ত বলেন, ‘দারুণ একটি অনুষ্ঠান। বিশেষ করে আমি ও বর্ষা যখন আলাদা আলাদাভাবে উপস্থাপনা করে দর্শকদের সঙ্গে নিজেদের বিষয়াদি শেয়ার করেছি, এটি বেশ উপভোগ্য ছিল। বেশ ভালো আইডিয়া। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’ বর্ষা বলেন, ‘টিভিতে আগেও অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছি।

কিন্তু এ ধরনের আইডিয়া নিয়ে তৈরি অনুষ্ঠান এবারই প্রথম করলাম। দারুণ লেগেছে। অবশ্যই দর্শকদেরও ভালো লাগবে।’ অনুষ্ঠানটি আসছে কোরবানি ঈদের দিন রাত ৮টায় যমুনা টিভিতে প্রচার হবে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত