আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

bcv24 ডেস্ক    ০৯:০১ এএম, ২০১৯-০৮-০৪    392


আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসিকে তিন মাসের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল)। কোপা আমেরিকায় কনমেবল-এর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ এনেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। কোপা আমেরিকায় শেষ চারের লড়াইয়ে ব্রাজিলের কাছে পরাজিত হয় আর্জেন্টিনা। ম্যাচ হারার পরই কনমেবল-এর বিরুদ্ধে তোপ দেগেছিলেন মেসি। বলেছিলেন, আয়োজক দেশ হিসেবে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করানোর জন্যই কনমেবল চেষ্টা করেছে।

এই অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারকে তিন মাসের জন্য নির্বাসিত করল দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। সঙ্গে ৫০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে মেসিকে। কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে তৃতীয় স্থানের ম্যাচে লালকার্ড দেখানো হয় মেসিকে। লালকার্ড দেখার পর আর্জেন্টাইন তারকা বলেছিলেন, সেমিফাইনালে হেরে যাওয়ার পরে কনমেবল-এর সমালোচনা করায় ওই ম্যাচে লালকার্ড দেখানো হয়েছিল তাকে। কোপা আমেরিকায় তৃতীয় হওয়ার পর পদকও নেননি মেসি।

কনমেবলকে সরাসরি ‘দুর্নীতিগ্রস্ত’ সংস্থা বলায় দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নীতি নিয়ামক সংস্থার মারাত্মক সম্মানহানি হয়েছে বলেই মনে করেছিলেন ফুটবল বিশেষজ্ঞরা। মেসির ওপরে কড়া শাস্তির খাঁড়া নেমে আসতে পারে বলে মনে করা হয়েছিল। অবশেষে সেই পথেই হাঁটলো কনমেবল। এই শাস্তির ফলে আগামী সেপ্টেম্বর মাসে চিলি এবং মেক্সিকোর বিরুদ্ধে খেলতে পারবেন না ৩২ বছরের এই আর্জেন্টোইন ফুটবলার। অক্টোবরে জার্মানির বিরুদ্ধেও খেলতে পারবেন না মেসি। এর আগেও কোপা আমেরিকার তৃতীয় স্থানের ম্যাচে রেফারির সমালোচনা করায় আগামী বছর দক্ষিণ আমেরিকার কোয়ালিফার্সে চিলির বিরুদ্ধে প্রথম ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে।

প্রসঙ্গত এর আগে বর্সিলোনার মহাতারকার এমন অভিযোগের পর অনেকেই ধরে নিয়েছিলেন, বড় শাস্তির মুখে পড়তে হবে এলএম ১০কে। তখন সেসব অবশ্য হয়নি। মেসিকে এক ম্যাচ নির্বাসন ও দেড় হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছিল। সেই শাস্তি এখন বেড়ে দাঁড়ালো তিন মাসে। জরিমানাও হয়ে গেল বেশ মোটা অঙ্কের। ফলে ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচে খেলতে দেখা যাবে না মেসিকে।

এ ধরনের মন্তব্যের পরে অবশ্য নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চান মেসি। কোপা আমেরিকা ফাইনালে টানা দু’বার চিলির কাছে হারতে হয়েছিল আর্জেন্টিনাকে। এবার তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আর্জেন্টিনাকে। চিলির বিরুদ্ধে সেই ম্যাচে আবার লালকার্ড দেখেন আর্জেন্টাইন সুপারস্টার। আর তারপরই ক্ষুব্ধ মেসি পরোক্ষে লাতিন আমেরিকান ফুটবল ফেডারেশনকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেন। তার দাবি ছিল, ‘এবার নাকি কনমেবলের কর্তারাই চেয়েছিলেন ব্রাজিল কোপা জিতুক।’ এমনকি সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে দুটো পেনাল্টি থেকেও নাকি তাদের বঞ্চিত করা হয়েছিল। দাবি করেছিলেন মেসি।

চিলি ম্যাচে ঝামেলায় জড়ানোর পাশাপাশি কনমেবলের উদ্দেশ্যে মেসির এই তির্যক মন্তব্যের কারণেই তাকে এই শাস্তি দেয়া হয়েছে। কনমেবলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মেসির মন্তব্য কখনই সমর্থনযোগ্য নয়।’ যদিও এই ঘটনার পরই লিখিতভাবে ক্ষমা চেয়েছিলেন এলএম টেন। কিন্তু সেটা আমলে নেয়া হয়নি।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত