শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৫৯ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে আবার দল পরিবর্তন হয়েছে মুশফিকুর রহীমের। এ বছর ডিসেম্বরে সপ্তম বিপিএল অনুষ্ঠিত হবে। সেখানে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন মুশফিক। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন হিসেবেই তিনি থাকবেন বলে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারপার্সন নাফিসা কামাল। গত বছর চিটাগং ভাইকিংসে খেলেছিলেন মুশফিক। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজিটি থাকছে না। আর কুমিল্লায় গত আসরে তামিম ইকবাল থাকলেও তিনি ছেড়ে যাচ্ছেন বলেই মুশফিককে আগেভাগে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০১২ সালের প্রথম বিপিএল আসরে নিজ বিভাগীয় অঞ্চলের ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর হয়ে খেলেছিলেন মুশফিক। ব্যাট হাতে নিজে ভাল পারফর্ম করলেও ৬ ফ্র্যাঞ্চাইজির আসরে দলকে ভাল কিছু দিতে পারেননি তিনি। পরের ৭ দলের বিপিএলে সিলেট রয়্যালসে যোগ দেন। সেবারও দল ব্যর্থ হয় তার নেতৃত্বে। ২০১৪ সালে বিপিএল হয়নি। ২০১৫ সালে অনেক সংস্কারের পর বিপিএল নতুন করে শুরু হয়। এবার সিলেটের ফ্র্যাঞ্চাইজিতে পরিবর্তন ঘটলেও সিলেট সুপার স্টারসে থেকে যান মুশফিক। কিন্তু এবারও ৬ দলের আসরে দলকে শিরোপা জেতাতে পারেননি তিনি। এভাবে ২০১৬ সালে বরিশাল বুলসে খেলে ২০১৭ সালে আবার নিজ এলাকার ফ্র্যাঞ্চাইজি রাজশাহী কিংসে ফিরেছিলেন।
তবে এ দুইবারই ব্যর্থ হয়েছেন দলকে সফল করতে। গত বিপিএলে সে কারণেই হয়তো কোন ফ্র্যাঞ্চাইজি মুশফিককে দলে টানতে আগ্রহী হয়নি। প্লেয়ার্স ড্রাফটের অনেক আগেই ৬ দলের অধিনায়কসহ মূল খেলোয়াড় নিশ্চিত হয়ে গেলেও শুধু মুশফিকই কোন দল পাননি। তাই নিলামের তালিকায় নাম ওঠে এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের। অবশ্য প্লেয়ার্স ড্রাফটের ঠিক আগেরদিন চিটাগং মুশফিককে আইকন হিসেবে টেনে নেয়। দল পাওয়া নিয়ে এত অনিশ্চয়তার মধ্যে থাকা বাংলাদেশ দলের অন্যতম সেরা এ ব্যাটসম্যানের জন্য এবারও অনিশ্চিয়তা তৈরি হয়েছিল। কারণ যে ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস নাম নিয়ে খেলেছে তারা এবার থাকছে না।
নতুন মালিকানা আসতেও পারে, নাও পারে। তাই মুশফিকের দল পরিবর্তন করতেই হতো। তবে এবার আর বেশি অপেক্ষা করতে হয়নি। দেশের দ্বিতীয় আইকন হিসেবে মুশফিকের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা নিশ্চিত হয়েছে। সবার আগে এবার সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স দলে টেনে নিয়ে আইকন হিসেবে ঘোষণা করে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত