এবার টেস্ট ছাড়ছেন ওয়াহাব রিয়াজ

bcv24 ডেস্ক    ০৯:০৪ এএম, ২০১৯-০৮-০৪    408


এবার টেস্ট ছাড়ছেন ওয়াহাব রিয়াজ

মাত্র ২৭ বছর বয়সে মোহাম্মদ আমিরের টেস্ট থেকে অবসর নেয়াকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেটে যখন আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে তারই মাঝে এলো এমন খবর। এবার টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন আরেক তারকা বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ। কানাডায় চলমান গ্লোবাল টি২০ লীগ খেলা ওয়াহাব দেশে ফিরেই চূড়ান্ত ঘোষণা দেবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিশ্বস্ত সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম দুনিয়া নিউজ এমন খবর জানিয়েছে। উল্লেখ্য, আমিরের মতো ওয়াহাবও শেষ মুহূর্তে পাকিস্তানের বিশ্বকাপ দলে ডাক পেয়ে চমৎকার নৈপুণ্যে দেখিয়েছিলেন। 

ক’দিন আগে আমির যখন হুট করে টেস্ট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন তখন গ্রেট ওয়াসিম আকরাম, শোয়েব আকতারসহ অনেকেই বলেছিলেন, এটি পাকিস্তান ক্রিকেটের জন্য অশনি সঙ্কেত। যা অন্যদের ওপর বাজে প্রভাব তৈরি করবে। ক্ষুব্ধ শোয়েব সম্প্রতি এক ভিডিও বার্তায় বলেন, ‘আমিরের অবসরের পর আমরা হয়তো হাসান আলি, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খানদেরও একই পথে হাঁটতে দেখব।’ সেই শঙ্কাই যেন সত্য হতে যাচ্ছে। আমিরের পর টেস্ট থেকে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন ওয়াহাব। পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ‘দুনিয়া নিউজ’-এ এসেছে এমন খবর। ওয়াহাব নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন। কানাডায় গ্লোবাল টি২০ লীগ থেকে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন ৩৪ বছর বয়সী এই পেসার। 

বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতে না পারায় অন্যদের সঙ্গে ওয়াহাবের ভূমিকা নিয়েও সমালোচনা কম হয়নি। যদিও পুরো টুর্নামেন্টে বল হাতে ১১ উইকেট পেয়েছিলেন বাঁহাতি এ পেসার। পাকিস্তানের হয়ে সাদা জার্সিতে ২৭ ম্যাচ খেলে ৩৪.৫০ গড়ে ৮৩ উইকেট পেয়েছেন ওয়াহাব। ২০১৮ সালের অক্টোবরে দুবাইয়ে অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। সেটিই হয়তো হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ টেস্ট।


আমির তার অবসর প্রসঙ্গে বলেছেন, রঙিন পোশাকের ওয়ানডে এবং টি২০ ক্যারিয়ার দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।



রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত