রবিবার, ২ আগস্ট ২০২৬ ০৮:৪৯ এএম
২০১৪ বিশ্বকাপ একসঙ্গে মাতিয়েছেন বাংলাদেশের দুই পেস বোলার তাসকিন আহমেদ ও রুবেল হোসেন। কিন্তু এবার পুরোপুরি ফিট না থাকায় দলে সুযোগ পাননি তাসকিন।
বিশ্বকাপের স্বপ্নভঙ্গ হওয়ার বিষয়টি সহজে নিতে পারেননি তিনি। দল ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যে বিষয়টি নাড়া দিয়ে যায় ক্রিকেট পাড়ায়। নাড়া দেয় আরেক পেসার রুবেল হোসেনকেও। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সতীর্থ তাসকিনকে না পেয়ে খুব খারাপ লেগেছে তার।
বুধবার (১৭ এপ্রিল) গনমাধ্যমের মুখোমুখি হয়ে অকপটে জানিয়েছেন সতীর্থের জন্য মন খারাপের কথা। দীর্ঘদিনের চোট কাটিয়ে বিপিএলে দুর্দান্তভাবে ফেরেন তাসকিন। ২২ উইকেট নিয়ে চলে আসনে নির্বাচকদের ভাবনায়। ডাক পান নিউজিল্যান্ড সিরিজে। কিন্তু ভাগ্য সহায় ছিল না। যে বিপিএল দিয়ে সবার নজরে আসেন সেই বিপিএলই তাকে ছিটকে দেয় লম্বা সময় জন্য। এখনো পুনর্বাসন প্রক্রিয়া চলছে। মাঝে রূপগঞ্জের হয়ে একটি ম্যাচ খেলেন। কিন্তু এক ম্যাচ দিয়ে মন জয় করতে পারেননি নির্বাচকদের। তাকে বাদ দিয়েই ঘোষণা হয় বিশ্বকাপ স্কোয়াড।
তাসকিনের প্রসঙ্গ নিয়ে রুবেল বলেন, ‘তাসকিন আমার অনেক ভালো এবং কাছের একজন ছোট ভাই। তাঁকে আমি অনেক স্নেহ করি। সে অনেক ভালো বোলার। তবে এটি সম্পূর্ণ নির্বাচকদের ওপর নির্ভর করে। আর বিশ্বকাপ একটি অনেক বড় টুর্নামেন্ট। সুতরাং এখানে আমার আসলে বলার কিছু নেই। অবশ্যই আমার খারাপ লাগছে (তাসকিন না থাকায়)। সে বিপিএলটি অনেক ভালো খেলেছিল, ইনজুরিতে পড়েছে আবার। আসলে এটি ওর জন্য খুব দুঃভাগ্যজনক।’
বিশ্বকাপের মতো বড় মঞ্চে তৃতীয় বারের মতো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন রুবেল। তাই পুরোনো অভিজ্ঞতাকে কাজে লাগানোর পাশাপাশি এবারের আসরকে স্মরণীয় করে রাখতে চান এই পেস তারকা।
তিনি বলেন, ‘এটি আমার তৃতীয় বিশ্বকাপ হবে। অবশ্যই অভিজ্ঞতা বেশি থাকবে। আমি চেষ্টা করবো যেন এর আগে যে দুটি বিশ্বকাপ খেলেছি এবং বিগত ভালো ম্যাচগুলো আছে সেগুলো স্মরণ করার চেষ্টা করব। আর ভালো খেলার চেষ্টা করব। বিশ্বকাপটি যেন স্মরণীয় হয়ে থাকে সেটাই আমার চাওয়া।’
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত