উপস্থাপনায় প্রথমবার পপি, সাথে ফেরদৌস

bcv24 ডেস্ক    ০৮:০০ পিএম, ২০১৯-০৮-০৪    379


উপস্থাপনায় প্রথমবার পপি, সাথে ফেরদৌস

প্রথমবারের মতো উপস্থাপনা করলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি। তার সঙ্গে থাকছেন নায়ক ফেরদৌস। 

আসন্ন ঈদুল আজহায় বিটিভির বিশেষ অনুষ্ঠান ‘আনন্দমেলা’ যৌথভাবে উপস্থাপনা করেছেন তারা দুজনে। সদ্য শুটিং শেষ হওয়া বিশেষ এই অনুষ্ঠানের মঞ্চে আগেও কয়েকবার দেখা মিলেছে ফেরদৌসের। তবে পপি জানালেন, শুধু আনন্দমেলাতেই নয়, পুরো ক্যারিয়ারে এবারই প্রথম তিনি উপস্থাপক হিসেবে হাজির হচ্ছেন সবার সামনে।

উপস্থাপনার পাশাপাশি ফেরদৌস-পপি দুজনে দুটি গানের সঙ্গে পারফর্ম করেছেন অনুষ্ঠানের মঞ্চে। পপি নেচেছেন তার অভিনীত ‘রানী কুঠির বাকি ইতিহাস’ ছবির ‘আমার মাঝে নেই এখন আমি’ গানের সঙ্গে। আর ফেরদৌস পারফর্ম করেছেন তার অভিনীত ‘হঠাৎ বৃষ্টি’ ছবির ‘সোনালি প্রান্তরে’ গানটির সঙ্গে।

একই অনুষ্ঠানে একটি গুজরাটি গানের সঙ্গে প্রায় ১৫ বছর পর বিটিভির ঈদ আনন্দমেলায় নৃত্য পরিবেশন করলেন অভিনেত্রী তারিন। তিনটি গানেরই কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

তারিন বলেন, ‘প্রায় ১৫ বছর পর আনন্দমেলায় পারফর্ম করলাম। খুব ভালো লাগছে। আরও ভালো লাগছে বিটিভির সেট ডিজাইন, অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি প্রযুক্তিগত উন্নতি দেখে। আমার বিশ্বাস বিটিভির এই পরিবর্তন অন্য শিল্পীদেরও মুগ্ধ করবে। সবাই আবার বিটিভিমুখি হবেন। এ জন্য আমি বিটিভি মহাপরিচালককে ধন্যবাদ জানাই, আর আনন্দমেলার সার্বিক ডিজাইনের জন্য প্রযোজকের প্রশংসা না করে পারছি না।’

সহশিল্পীদের নিয়ে তারিনএদিকে প্রথম উপস্থাপনা প্রসঙ্গে পপি বলেন, ‘প্রথমবারের মতো উপস্থাপনা করলাম। শুরুতে একটু ভয় ভয় করলেও পরে দারুণ মানিয়ে নিয়েছি আমি আর ফেরদৌস। পুরো অনুষ্ঠানটি আমরা বেশ উপভোগ করেছি। আমার বিশ্বাস দর্শকরাও এবারের ঈদ আনন্দমেলা দারুণ উপভোগ করবেন।’

ফেরদৌস বলেন, ‘আনন্দমেলার উপস্থাপনা আগেও করেছি। পারফর্মেন্সও করেছি। প্রতিবার চেষ্টা করেছি ভিন্নধর্মী পারফর্মেন্স করার। এবারও সেই চেষ্টা অব্যাহত ছিল। পপির সঙ্গে উপস্থাপনাটাও দারুণ উপভোগ করেছি। নিশ্চয়ই দর্শকদেরও ভালো লাগবে এবারের ঈদ আনন্দমেলা।’

এবারের ‘আনন্দমেলা’  প্রচার হবে ঈদুল আজহার দিবাগত রাতে বিটিভির দশটার ইংরেজি সংবাদের পর। অনুষ্ঠানটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মাহফুজা আক্তার।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত