শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০১ এএম
ওটিস গিবসন ও তার পুরো দক্ষিণ আফ্রিকান কোচিং টিম এবং ম্যানেজমেন্ট স্টাফরা চাকরি হারালেন। রবিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এই ঘোষণা দিয়েছে।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের মূল্যায়নের পর এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো দেশটির ক্রিকেট বোর্ডকে। গত সপ্তাহে বোর্ড সভায় এনিয়ে আলোচনা হয়। দেশের ক্রিকেটের পুনর্গঠনে এই পদক্ষেপ নিয়েছে বোর্ড। আগামী সেপ্টেম্বরে ভারত সফর পর্যন্ত প্রধান কোচ হিসেবে গিবসনের সঙ্গে চুক্তি থাকলেও তা বাতিল করা হলো।
এক বিবৃতিতে সিএসএ বলেছে, ফুটবল স্টাইলে টিম ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। কোচিং স্টাফ, অধিনায়ক, মেডিক্যাল এবং প্রশাসক নিয়োগ সহ জাতীয় দলের সবক্ষেত্রে দায়িত্ব নেবেন তিনি। টিম ম্যানেজার সরাসরি রিপোর্ট করবেন ডিরেক্টর অব ক্রিকেটকে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের এই নতুন পদে বসবেন সাবেক খেলোয়াড় কোরি ভ্যান জিল। বর্তমানে তিনি সিএসএর ক্রিকেট পাথওয়েসের দায়িত্বে আছেন।
স্থায়ীভাবে কেউ নিয়োগ না পাওয়া পর্যন্ত এই পদে থাকবেন ভ্যান জিল। বিবৃতিতে বলা হয়, ভারত সফরে ভ্যান জিল ও সিএসএ প্রধান নির্বাহী থাবাং মোরো একটি অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট টিম নির্বাচন করবেন, পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্বাচন প্যানেল ও অধিনায়কও। মোরো বিবৃতিতে বলেন, ‘এ বদল দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নতুন যুগের সূচনা করবে এবং পেশাদার ক্রিকেটে সেরা পথে নিয়ে যাবে আমাদের।’
শোনা যাচ্ছে, গিবসন ইংল্যান্ডের কোচ হতে যাচ্ছেন। সেপ্টেম্বরে বিশ্ব জয়ী কোচ ট্রেভর বেলিসের চুক্তির মেয়াদ শেষ হবে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত