বিপিএলে বৈধ নয় সাকিব-মুশফিকের ‍চুক্তি !

bcv24 ডেস্ক    ০৮:০৪ পিএম, ২০১৯-০৮-০৪    315


বিপিএলে বৈধ নয় সাকিব-মুশফিকের ‍চুক্তি !

আগামী ডিসেম্বরে বিপিএলের সপ্তম আসর শুরু হলেও এখনই ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে ব্যস্ত। এরই মধ্যে ‍দুই আইকন সাকিব আল হাসানকে রংপুর রাইডার্স আর মুশফিকুর রহিমকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে টানার ঘোষণা দিয়েছে। তবে সাকিবের ‍চুক্তি নিয়ে আপত্তি জানিয়েছে ঢাকা ডায়নামাইটস। এ বিষয়ে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জরুরি সভায় বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্যতম পরিচালক মাহবুব আনাম জানিয়েছেন, আইকন হিসেবে সাকিব ও মুশফিকের চুক্তির বৈধতা নেই!

গত তিন মৌসুম ঢাকা ডায়নামাইটসের জার্সিতে খেললেও কয়েকদিন আগে সাকিবকে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। তবে ঢাকা ডায়নামাইটস বিশ্বসেরা অলরাউন্ডারের এমন হঠাৎ দলবদল মানতে নারাজ। দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়েদ নিজাম ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘(সাকিবের বিষয়ে) কী হবে, সেটা বিসিবি বলতে পারবে। তারা তো রিটেইন করার ফর্ম দেয়নি। সেটা দিলে না হয় আমরা তালিকা দিতে পারতাম।’

সমস্যা সমাধানের জন্য জরুরি সভায় বসে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সভা শেষে সংবাদ সম্মেলনে মাহবুব আনাম বলেছেন, ‘ছয় মৌসুমের চুক্তি শেষে ফ্র্যাঞ্জাইজিদের সঙ্গে আমাদের নতুন চুক্তি হয়নি। তাহলে কীভাবে দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করে? কোন ফ্র্যাঞ্চাইজি কার সঙ্গে চুক্তি করলো সেটা আমরা গুরুত্ব দিচ্ছি না।’

২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে ছয় মৌসুমের জন্য চুক্তি করেছিল বিসিবি। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত মৌসুমে। এবার চার বছরের জন্য নতুন চুক্তি হবে। তারপরই বোঝা যাবে সপ্তম আসরে কোন কোন দল অংশ নিতে পারবে।

এ সম্পর্কে মাহবুব আনামের বক্তব্য, ‘ছয় বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। এবার প্রতিটি দলকে বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে। এরপরই দলগুলো খেলোয়াড়দের সঙ্গে চুক্তি করতে পারবে। কেউ চাইলে দল গুছিয়ে রাখতে পারে। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল সেটা কাউন্ট করবে না। দলগুলোর সঙ্গে চুক্তির পরই গভর্নিং কাউন্সিল সব কিছু আমলে নেবে।’

কবে চুক্তি হতে পারে এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে দলগুলোকে চিঠি দিয়েছি। চট্টগ্রাম তাদের মালিকানা ছেড়ে দিয়েছে। এর বাইরে আরেকটি দল আসতে পারে। সর্বোচ্চ আটটি দলকে নিয়ে চার বছরের চুক্তি হতে পারে এবার। অবশ্য দলের সংখ্যা কমও হতে পারে। আশা করি, এক মাসের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত