ত্রিভূজ প্রেম: কিশোরীর সঙ্গে দুই বন্ধুর প্রেম

bcv24 ডেস্ক    ০৮:১১ পিএম, ২০১৯-০৮-০৪    250


ত্রিভূজ প্রেম: কিশোরীর সঙ্গে দুই বন্ধুর প্রেম

ত্রিভূজ প্রেম বুঝি একেই বলে! এক কিশোরীর সঙ্গে দুই বন্ধুর প্রেম। প্রেম থেকে ঘনিষ্ঠতা। তারপর প্রেমিকাকে পেতে চান দুই বন্ধুই। কিন্তু কেউই চাননি প্রেমিকাকে হারাতে। শেষ পর্যন্ত এ নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুকে খুন করলো বন্ধু।

নিহত যুবকের বাবা বলেছেন, গ্রামের এক কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছিল তার ছেলে। ছেলের অপর এক বন্ধুর সঙ্গেও ওই কিশোরীর সম্পর্ক ছিল। প্রেমিকাকে কাছে পেতে বন্ধুকে খুন করেন অপর বন্ধু। শুধু তাই নয়, বন্ধুকে হত্যার পর তার মরদেহ মাটিতে পুঁতে ফেলেন তিনি। নির্মম এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুরে।

এ ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্ত যুবকসহ আরো দুজনকে গ্রেফতার করেছে করিমপুর পুলিশ। নদিয়ার করিমপুরের কাছে হোগলবেড়িয়ার আরবপুর গ্রামের বাসিন্দা ছিলেন নিহত যুবক অমিয় বিশ্বাস। গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।

পরিবারের অভিযোগের ভিত্তিতে তার খোঁজখবর শুরু করে হোগলবেড়িয়া থানার পুলিশ। তদন্তের এক পর্যায়ে অমিয় বিশ্বাসের ঘনিষ্ঠ বন্ধু অনিমেষ মণ্ডল নামের এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড। পুলিশ জানতে পারে, অমিয় বিশ্বাসকে খুন করে জঙ্গলে পুঁতে ফেলা হয়েছে। পরে মেঘনা গ্রামের জঙ্গলে মাটি খুঁড়ে অমিয় বিশ্বাসের দেহ উদ্ধার করে পুলিশ।

অমিয় বিশ্বাসের বাবা অসিত বিশ্বাসের অভিযোগ, গ্রামের এক কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েছিল তার ছেলে অমিয় বিশ্বাস ও মূল অভিযুক্ত অনিমেষ মণ্ডল। তারা দুজনই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। ত্রিভূজ প্রেমের এই ঘটনা ঘিরে সম্প্রতি দুই বন্ধুর সম্পর্কে ফাটল ধরে। ওই কিশোরীকে কে বিয়ে করবে; এ নিয়ে দু'জনের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনাও ঘটে।

তিনি বলেন, অমিয় ছোটোখাটো ব্যবসা করত। সম্প্রতি একটি অনুষ্ঠান উপলক্ষে অনিমেষের কাছে মাংস সাপ্লাই করেছিলেন। এই মাংস বাবদ অনিমেষের কাছে ১০ হাজার টাকা বকেয়া হয়েছিল অমিয়র। কিন্তু কিছুতেই সেই টাকা মেটাচ্ছিল না অনিমেষ। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়।

এছাড়া ওই কিশোরীর সঙ্গে ঘর সংসার বাঁধা নিয়েও তাদের তর্ক বিতর্ক হয়। এ দুই ঘটনাকে কেন্দ্র করেই অমিয় বিশ্বাসকে অনিমেষ খুন করেছে বলে অভিযোগ করেন অসিত বিশ্বাস।

ভারতীয় একটি গণমাধ্যম বলছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত অনিমেষ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনদিন আগে তিন সহযোগীকে নিয়ে অমিয়কে হত্যার কথা স্বীকার করেন অনিমেষ মণ্ডল। বন্ধুকে হত্যার পর তার মরদেহ জঙ্গলে পুঁতে ফেলা হয় বলে জানান তিনি। পরে অভিযুক্তদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত