আইসিসি’র পেইজের কভার ছবিতে রাহি

bcv24 ডেস্ক    ০৮:২৬ পিএম, ২০১৯-০৪-১৭    604


আইসিসি’র পেইজের কভার ছবিতে রাহি

চমক দিয়ে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য গত মঙ্গলবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমকের নাম ডান-হাতি পেসার আবুু জায়েদ রাহি। তার দলে অন্তুর্ভুক্তি চমকে দিয়েছে সকলকে। কারণ বাংলাদেশের হয়ে মাত্র ৫টি টেস্ট ও ৩টি টি-২০ ম্যাচ খেললেও একটি ওয়ানডেও খেলা হয়নি রাহির। তারপরও ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের দলে রাহি। 

অবশ্য বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে রাহির। কিন্তু কোন ওয়ানডে না খেলেই বিশ্বকাপের দলে রাহির সুযোগ বড় চমকই বটে। এই তালিকা থেকে বাদ পড়েনি ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গতকাল সকাল নাগাদ সামাজিক যোগাযোগ ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেইজের কভার ছবি পরিবর্তন করে আইসিসি। সেখানে সতীর্থদের সাথে রাহির মোলাকাতের ছবি দিয়েছে আইসিসি। এরপর প্রায় ৫ হাজার লাইক ও ৩১০টি কমেন্টে পড়েছে ঐ ছবিতে। শেয়ারের সংখ্যা ৫৪টি। গেল বছর টি-২০ দিয়ে আন্তর্জাতিক অভিষেক ঘটে রাহির। কিছুদিন বাদে টেস্ট জার্সিও পড়ে ফেলেন তিনি। তবে টি-২০ ও টেস্ট অভিষেক হয়ে গেলেও এখনও বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলতে পারেননি রাহি। ৫ টেস্টে ১১ ও ৩ টি-২০তে ৪ উইকেট শিকার করেছেন রাহি। তবে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪০০ রানে ১২ উইকেট শিকার করেছেন রাহি। তাই নির্বাচকদের নজর কেড়ে বিশ্বকাপের মত সেরা ইভেন্টে জায়গা করে নিয়েছেন ২৫ বছর বয়সী এ ক্রিকেটার। 

তার দলভুক্তি নিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দল ঘোষণার দিন বলেন, ‘নিউজিল্যান্ড কন্ডিশনে সে টেস্ট ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল, ওয়ানডে খেলার সুযোগ পায়নি। তবে সে কন্ডিশনে আমরা যতটা দেখেছি যে ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে। আমাদের পেসারদের মধ্যে সুইং বোলারের সংখ্যা বেশ কম। 

যেহেতু ইংলিশ কন্ডিশনে খেলা, আয়ারল্যান্ডেও ত্রিদেশীয় সিরিজ আছে। আর মে এবং জুন মাসের দিকে ঠান্ডাও বেশি থাকে। তাপমাত্রাও অনেক কম থাকে। সেই হিসেবে পেসারদের মধ্যে সুইং বোলার কাউকে যদি অন্তর্ভুক্ত করতে পারি তাহলে সেটি আমাদের জন্য প্লাস পয়েন্ট। সেই চিন্তা করেই রাহিকে দলে নেয়া হয়েছে।’


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত