মায়ের আঁচলে মুখ লুকাতে পারবে না তিন শিশু!

bcv24 ডেস্ক    ০৮:১৬ পিএম, ২০১৯-০৮-০৪    299

মায়ের আঁচলে মুখ লুকাতে পারবে না তিন শিশু!

মা মমতাময়ী আর বাবা বটবৃক্ষের ছায়া। এ মমতা এবং ছায়ার বন্ধনে বেড়ে উঠে সন্তান। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য বন্ধন ছিন্ন হয়ে এতিম হয়ে গেল শিশু জুই, বিজয় এবং তায়েবা। ওরা আর কোনো দিন মায়ের আঁচলে মুখ লুকাতে পারবে না, পারবে না বাবার বুকে মাথা রাখতে। হতভাগ্য এ শিশুদের বাড়ি মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামে।

রোববার সকালে মা তাসলিমা, বাবা জাহাঙ্গীর তাদের শিশু পুত্র বিজয়কে ডাক্তার দেখাতে মির্জাপুর উপজেলা সদরে নিয়ে আসেন। ডাক্তার দেখিয়ে তারা একটি ব্যাটারি চালিত রিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন এলাকা) কদিম দেওহাটা নামক স্থানে গাজীপুর থেকে টাঙ্গাইলগামী বাসের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে তাসলিমা ঘটনাস্থলেই এবং জাহাঙ্গীর মির্জাপুর কুমুদিনী হাসপাতালে মারা যান। এভাবেই দুই যন্ত্র দানব কর্তৃক সংঘটিত সংঘর্ষে জুই, বিজয় এবং তায়েবা এতিম হয়ে যায়। এদের মধ্যে জুই তৃতীয় শ্রেণিতে এবং বিজয় নার্সারিতে পড়ে।

সড়ক দুর্ঘটনায় নিহত জাহাঙ্গীরের চাচাতো ভাই ওই গ্রামের মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জানান, শিশু তিনটি আজ থেকে এতিম হয়ে গেল। ওদের দেখার আর কেউ থাকলো না। একই কথা জানান, এতিম শিশু তিনটির মামা গোহাইলবাড়ি গ্রামের আলামিন ও নিহত জাহাঙ্গীরের ভাতিজা আব্দুর রাজ্জাকসহ পাড়া প্রতিবেশীরাও। তাদের সবারই একই প্রশ্ন এ এতিম শিশু তিনটির দায়িত্ব এখন কে নেবে?

এ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী কদিম দেওহাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান জানান, ঘটনার সময় ওই দম্পতির কোলে থাকা শিশু বিজয়কে পাকা সড়কের পাশে মাটিতে ছিটকে পড়তে এবং বাসটি রাস্তায় থেমে পড়তে দেখলাম। পরে বাসের যাত্রী এবং স্থানীয় লোকজন বাসটি ধাক্কা দিয়ে সরিয়ে বাসের নিচ থেকে মহিলার মৃতদেহ উদ্ধার করেন।

মির্জাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, আসলে বাস না ব্যাটারি চালিত রিকশা কে বেপরোয়া গতিতে চালাচ্ছিলো তা বলা মুশকিল। তবে উভয়েই যে বেপরোয়া ছিল তা দুর্ঘটনার প্রকৃতি দেখেই বোঝা যাচ্ছে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত