বাস ছাড়ার আগে স্প্রে করতে হবে: পরিবহন মালিক সমিতি

bcv24 ডেস্ক    ০৮:২০ পিএম, ২০১৯-০৮-০৪    297

বাস ছাড়ার আগে স্প্রে করতে হবে: পরিবহন মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহায় ঢাকা থেকে প্রচুর সংখ্যক বাস দেশের বিভিন্ন স্থানে যাবে। সেসময় বাসে করে এডিস মশা বিভিন্ন জেলায় গিয়ে প্রকোপ বাড়াতে পারে। এই আশঙ্কায় টার্মিনাল ছাড়ার আগেই দেশের সব দূরপাল্লার বাসে মশা মারার স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার 'ডেঙ্গু প্রতিরোধ কল্পে করণীয়’ বিষয়ে সংগঠনটির এক মালিক-শ্রমিক যৌথসভায় এই সিদ্ধান্তের কথা জানান সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সিটি করপোরেশন বা সরকারের কাজ নয়। ডেঙ্গু মোকাবিলায় সকলকে একযোগে কাজ করতে হবে। আমরা সমিতির পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে কিছু উদ্যোগ নিয়েছে। আমরা ডেঙ্গুর প্রকোপ কমাতে সিটি করপোরেশনের ওপর নির্ভর না করে নিজেরাই মশা মারার ওষুধ ছিটাবো। সায়েদাবাদ, মহাখালী, গুলিস্তান ও ফুলবাড়িয়া এই চারটি টার্মিনালকে ডেঙ্গুমুক্ত করতে আগামীকালের ( সোমবার) মধ্যে তিনটি মশার ওষুধ ছিটানোর ফগার মেশিন কিনতে হবে। তিনটির মধ্যে সায়েদাবাদ টার্মিনাল একটি, মহাখালী টার্মিনাল একটি এবং গুলিস্তান ও ফুলবাড়িয়া যৌথভাবে একটি ফগার মেশিন ব্যবহার করবে।

টার্মিনালের মালিকদের উদ্দেশে তিনি বলেন, স্ব স্ব টার্মিনালের মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একটি কমিটি করে এগুলো কিনে মশা নিধনের কাজ পরিচালনা করতে হবে। ফগার কেনার পর সিটি করপোরেশনের সঙ্গে কথা বলে ওষুধ কিনতে হবে এবং লোক রেখে এগুলো ছিটানোর ব্যবস্থা করতে হবে। এই কার্যক্রমের দায়িত্ব সম্পূর্ণ মালিক সমিতির। কেউ কোনও বাস মালিকের কাছ থেকে টাকা নেবেন না। প্রতিদিন একবার সকালে ও একবার সন্ধ্যার আগে ওষুধ ছিটাবেন।

তিনি আরও বলেন, আমাদের সমিতির পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদকের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি আপনাদের কার্যক্রম মনিটরিং করবেন।

সভায় মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক অভিযোগ করেন, সারাদেশ ডেঙ্গুর প্রকোপ তবুও মহাখালী বাস টার্মিনালে সিটি করপোরেশনের পক্ষ থেকে এপর্যন্ত কেউ মশার ওষুধ ছিটায়নি। আমরা একটি এনজিওর সহযোগিতায় নিজ উদ্যোগে মশার ওষুধ ছিটিয়েছি।

সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সিটি করপোরেশন মশা নিধনে কোনও উদ্যোগ নেয়নি। তাদের সহযোগিতা থাকলে আমাদের কাজ আরও সহজ হতো।

সভায় তিনি আরও বলেন, ঈদের সময় বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নিয়ে আলোচনা হয়, সংবাদপত্রে নিউজ হয়। এগুলো আর শুনতে ভালো লাগে না।

এসময় খন্দকার এনায়েত উল্লাহ কাউকে অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও জরাজীর্ণ ফিটনেসবিহীন গাড়ি টার্মিনাল থেকে বের না করার অনুরোধ জানান। এছাড়া সড়ক দুর্ঘটনা বন্ধে ড্রাইভারের জায়গায় যাতে কোনও সহকারী ( হেলপার) গাড়ি না চালায় সেদিকে খেয়াল রাখার জন্য বাস মালিকদের অনুরোধ জানান তিনি। 

খন্দকার এনায়েত বলেন, গ্রীনলাইনের একটি ঘটনায় তাদের ৫০ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন আদালত। কোন আইনে এত টাকা জরিমানার বিধান না থাকলেও আদালত বলেছে, শুধুমাত্র দৃষ্টান্ত স্থাপনের জন্য এ রায়। খেয়াল রাখবেন, কারও অমনোযোগিতা বা খামখেয়ালির কারণে যেন দুর্ঘটনা না ঘটে।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত