বুধবার, ৫ আগস্ট ২০২৬ ০৪:২৫ এএম
গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৭০ জন। এটাকে রেকর্ড সংখ্যক বলছেন, সংশ্লিষ্টরা। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে ১ আগস্ট ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রোগী ভর্তি ছিল ১ হাজার ৭১২ জন।
কন্ট্রোল রুম জানায়, এ পর্যন্ত ঢাকার ৩৭টি সরকারি, বেসরকারি ও সায়ত্বশাষিত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা চার হাজার ৯৬৯ জন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগে ভর্তি হওয়া মোট রোগী দুই হাজার ৪২৯ জন। গত জানুয়ারি থেকে আজ ৪ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন, চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ৩৩৮ জন। দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা সাত হাজার ৩৯৮ জন। সরকারি হিসেবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৮ জনের।
হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, ঢাকা শহরের বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৪০৩ জন। এরমধ্যে ডেঙ্গু ফিভারে আক্রান্ত হয়েছেন ৪০০ জন, ডেঙ্গু হেমোরেজিকে একজন আর ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়েছেন দুই জন। বেসরকারি হাসপাতাল থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন আট হাজার ৪৩২ জন। হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি আছেন এক হাজার ৮৭২ জন।
ঢাকার বাইরের বিভাগগুলোতে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮১৭ জন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন পাঁচ হাজার ৭২৩ জন, ছাড়পত্র নিয়েছেন তিন হাজার ২৯৪ জন। এর মধ্যে ঢাকা শহর ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ভর্তি হওয়া রোগী ২১৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪৪৩ জন; ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৬ জন; চট্টগ্রাম বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪১৬ জন; খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২১জন; রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৪২ জন; রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২১৫ জন; বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭৮ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২২৯ জন এবং সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩১ জন, বর্তমানে মোট চিকিৎসাধীন ৯৯ জন।
অপরদিকে, ঢাকা শহরের ভেতরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩৪ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৯৭ জন; মিটফোর্ড হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯৭ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৪২৮ জন; ঢাকা শিশু হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৮ জন; শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৫ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৬৯ জন; হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৭৪ জন; বারডেম হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৬৩ জন; বিএসএমএমইউতে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৬৩ জন; রাজারবাগ পুলিশ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৪৫ জন; মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮৩জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩৮০ জন; বিজিবি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন সাত জন, বর্তমানে মোট ভর্তি আছেন ২৮ জন; সম্মিলিত সামরিক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ১৮৩ জন; কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১৩ জন, বর্তমানে মোট ভর্তি আছেন ৩১৯ জন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত
ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত