মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৯:০০ এএম
ভারতে টিকটক অ্যাপ ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল। তবে একই পথ অবলম্বন করতে বলা হলেও গতকাল বুধবার পর্যন্ত অ্যাপলের প্ল্যাটফর্মে এটি দেখা গেছে। জনপ্রিয় এই ভিডিও অ্যাপ বন্ধে আদালতের সিদ্ধান্তের কথা জানিয়ে তা বাস্তবায়নে গুগল ও অ্যাপলকে চিঠি দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরেই এটির ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মনে করছে- এই অ্যাপটির মাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ছে। শিশুদেরও এটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে।
টিকটকের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ২৪ কোটি বারের বেশি ডাউনলোড করা হয়েছে এই ভিডিও শেয়ারিং অ্যাপ।
এক বিবৃতিতে ভারতীয় টিকটক জানিয়েছে, ভারতে তাদের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১২ কোটি। তবে গুগল প্লে স্টোর এর এই নিষেধাজ্ঞায় তাদের কোনো সমস্যা হবে না।
শিশুদের গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বাণিজ্য কমিশন টিকটককে ৫৭ লাখ ডলার জরিমানা করেছে। এছাড়া বাংলাদেশেও টিকটক নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বব্যাপী এ অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটি।
গত মঙ্গলবার এক বিবৃতিতে টিকটক জানিয়েছে, ভারতের বিচারব্যবস্থার প্রতি তাদের আস্থা রয়েছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত