শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৫:০০ এএম
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে উইন্ডিজের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২২ রানে জিতে ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। ১৬৭ রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ১৬ ওভার ৩ বলে ৪ উইকেটে ৯৮ রান করলে বৃষ্টির বাধায় আর খেলা সম্ভব হয়নি। সে সময় ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের প্রয়োজন ছিল ১২১ রান।
ফ্লোরিডায় টস জিতে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ব্যাটে শুরুটা ভালো করে ভারত। ২৩ রান করা ধাওয়ানকে বোল্ড করে ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন কিমো পল।
অধিনায়কের সঙ্গে আরেকটি ভালো
জুটিতে দলকে টানেন রোহিত। ৫১ বলে তিন ছক্কা ও ছয় চারে ৬৭ রান করা এই ওপেনারকে ফিরিয়ে ৪৮ রানের জুটি ভাঙেন ওশান টমাস। একটি করে ছক্কা ও চারে ২৮ রান করা কোহলির মিডল স্টাম্প উড়িয়ে দেন শেলডন কটরেল। দ্রুত ফিরেন রিশাব পান্ত ও মনিশ পান্ডে। শেষের দিকে দুই ছক্কায় ১৩ বলে ২০ রানের ইনিংসে দলকে ১৬৭ রানে নিয়ে যান পান্ডিয়া।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। টানা দ্বিতীয় ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ এভিন লুইস। ওপেনিংয়ে নেমে ৪ রান করে ফিরেন সুনিল নারাইন। নিকোলাস পুরান নিজেকে গুটিয়ে রাখলেও পাওয়েলের বিস্ফোরক ব্যাটিংয়ে বাড়ে রানের গড়ি। চতুর্দশ ওভারে চার বলের মধ্যে এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচ ভারতের দিকে ঘুরিয়ে দেন বাঁহাতি স্পিনার পান্ডিয়া। এক চারে ৩৪ বলে ১৯ রান করেন পুরান। ৩৪ বলে তিন ছক্কা ও ছয় চারে ৫৪ রান করে এলবিডব্লিউ হয়ে যান পাওয়েল।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ২০ ওভারে ১৬৭/৫ (রোহিত ৬৭, ধাওয়ান ২৩, কোহলি ২৮, পান্ত ৪, মনিশ ৬, পান্ডিয়া ২০*, জাদেজা ৯*; টমাস ২/২৭, কটরেল ২/২৫, নারাইন ০/২৮, পল ১/৪৬, ব্র্যাথওয়েট ০/২২, পিয়ের ০/১৬)
ওয়েস্ট ইন্ডিজ: (লক্ষ্য ১৫.৩ ওভারে ১২১) ১৫.৩ ওভারে ৯৮/৪ (নারাইন ৪, লুইস ০, পুরান ১৯, পাওয়েল ৫৪, পোলার্ড ৮*, হেটমায়ার ৬*; ওয়াশিংটন ১/১২, ভুবনেশ্বর ১/৭, খলিল ০/২২, নবদীপ ০/২৭, পান্ডিয়া ২/২৩, জাদেজা ০/৬)
ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ভারত ২২ রানে জয়ী
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত