বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৪২ এএম
দীর্ঘ ১৬ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনেই শতরান করেছিলেন স্টিভ স্মিথ। অ্যাশেজের প্রথম টেস্টে এজবাস্টনে প্রথম ইনিংসে ১৪৪ রানের পর দ্বিতীয় ইনিংসেও শতরান (১৪২) এল স্টিভ স্মিথের ব্যাট থেকে। কঠিন সময়ে ফের দলের ত্রাতা হয়ে ফিরলেন সেই স্মিথ। সেঞ্চুরি করেছেন ম্যাথু ওয়েডও। সেই সুবাদে দ্বিতীয় ইনিংসে চারশ ছাড়িয়েছে অস্ট্রেলিয়া। লিডও তিনশ ছাড়িয়েছে।
স্মিথ ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ডও। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির নজির গড়লেন তিনি।
২০১৮ সালে কেপ টাউন টেস্টে বল-বিকৃতি কাণ্ডে জড়িয়ে ক্রিকেট ও
নিজের ক্যারিয়ারকে কালিমালিপ্ত করেছিলেন স্টিভ স্মিথ। নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তন টেস্টে দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে নজির গড়লেন স্টিভ স্মিথ। দুই ইনিংসেই দলের ত্রাতা হিসেবে অবতীর্ণ হন তিনি। এজবাস্টন টেস্টের চতুর্থ দিনে কেরিয়ারের ২৫ তম সেঞ্চুরিটি করলেন স্মিথ।
শেষ পর্যন্ত ১৪২ রান করে আউট হন তিনি। আর তাতেই পিছনে ফেলে দিলেন বিরাট কোহলিকে। ২৫টি শতরান করতে যেখানে স্মিথের লাগল ১১৯টি ইনিংস সেখানে কোহলি ২৫টি শতরান করেছিলেন ১২৭টি ইনিংসে। শচিন ২৫টি শতরান করেছিলেন ১৩০টি ইনিংসে।
তবে ৬৮টি ইনিংসে ২৫টি টেস্ট সেঞ্চুরি করে সবার ধরাছোঁয়ার বাইরে অজি কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। ২৫টি টেস্ট সেঞ্চুরির নিরিখে ব্র্যাডম্যানের পরেই রয়েছেন স্টিভ স্মিথ। টেস্টে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ২৫টি টেস্ট সেঞ্চুরির রেকর্ড এখন স্মিথের দখলে।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত