শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৫ এএম
এবারও মজার চরিত্র নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা জাহিদ হাসান। নাটকের নাম ‘ম্যানেজ মকবুল’। ৭ পর্বের এই ধারাবাহিকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।
গল্পে দেখা যাবে, মকবুলের সবই ভালো শুধু একটা জিনিস ছাড়া। তার শুধু বাগড়া দেওয়ার অভ্যাস। এলাকায় নির্বাচনের কোনও গন্ধ পেলেই প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাব কিংবা এলাকার মেম্বার নির্বাচন।
সব নির্বাচনে প্রার্থী হিসেবে সে আছে। এমনকি অবিবাহিত মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে পড়ে। নির্বাচনে দাঁড়িয়ে বাগড়া দেওয়াটা মকবুলের স্বভাব এবং অনেকটা ব্যবসার মতো। মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে।
ফলে বাগড়া দিলেও মকবুল নিজেকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। তাই তাকে ম্যানেজ করা কঠিন কিছু না। প্রথমদিকে একটু গাইগুই করে। নিজের দাম বাড়িয়ে নেয়। তারপর একপর্যায়ে ম্যানেজ হয়ে যায়। বাগড়ার গুরুত্ব অনুযায়ী মকবুলকে খুশি করে দিলেই হাসিমুখে বসে পড়ে সে।
এরকম মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা জাহিদ হাসান। এছাড়া আরও আছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখীসহ অনেকে।
‘ম্যানেজ মকবুল’ আরটিভিতে প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত, প্রতিদিন বেলা দুইটায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত