প্রথম গান: এক দিনেই ছাড়িয়েছে এক মিলিয়ন ভিউ!

bcv24 ডেস্ক    ০৯:২৭ পিএম, ২০১৯-০৮-০৫    621


প্রথম গান: এক দিনেই ছাড়িয়েছে এক মিলিয়ন ভিউ!

গানের বাজারে মন্দাভাব বেশ কয়েক বছর ধরেই। সেখানে নবীন শিল্পী হিসেবে ‘গানের রাজা’ প্রতিযোগিতায় শফিকুল ইসলামের অভিষেক রাজার মতোই!

গত ৩ আগস্ট সন্ধ্যায় ‌তার গাওয়া প্রথম গান ‘ভাবতে ঘেন্না লাগে’ ইউটিউবে অবমুক্ত হয়। আর প্রথম দিনেই এটি অতিক্রম করলো এক মিলিয়ন ভিউয়ের রেকর্ড!

প্রকাশের ২৪ ঘণ্টা অতিক্রমের আগেই নবীন শিল্পীর এমন ঘটনা এর আগে ঘটেনি।

লোক আঙ্গিকের এই গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। সুর-সংগীতায়োজন করেছেন ‘গানের রাজা’ অনুষ্ঠানের অন্যতম বিচারক ইমরান মাহমুদুল।

যে গানের গল্পনির্ভর ভিডিওতে মডেল হয়েছেন দেশের অন্যতম অভিনেতা ফজলুর রহমান বাবু। গানটির গল্পে দেখা যায় মৃত্যু আর বিয়ের অসাধারণ এক হৃদয়গ্রাহী ঘটনা।

ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এর বিভিন্ন দৃশ্যে আরও দেখা যাচ্ছে সংগীতশিল্পী ইমরান মাহমুদুল ও শফিকুল, মডেল সারিকা সাবাহ ও বাঁধনকে।

গানটির এই সফলতায় বেশ উচ্ছ্বসিত ইমরান। তিনি বলেন, ‘শফিকুলের প্রতি আমার একটা বিশ্বাস ছিল, ও পারবে। ওর কণ্ঠে আমি অন্য এক মায়া খুঁজে পেয়েছি। তারচেয়ে বড় কথা, প্রতিযোগিতায় আমি ওদের বিচারক হিসেবে কাজ করেছি। তখনই সিদ্ধান্ত নিয়েছি, ওদের সবার জন্য কিছু না করতে পারলেও সেরা পাঁচ জনের জন্য করতে চাই। কারণ, আমি দেখেছি রিয়েলিটি শো থেকে অনেক মেধাবী ছেলেমেয়ে বেরিয়ে দিগভ্রান্ত হয়ে পড়ে। আমি চাই শফিকুলরা সঠিক পথে এগিয়ে যাক।’

গানটি প্রসঙ্গে শফিকুল বলেন, ‘আমার বিচারক ইমরান মাহমুদুল স্যারের সুরে গাইতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি। আমি ভাগ্যবান। গানটি মুক্তির পর অনেক প্রশংসা পাচ্ছি। ভাবতে ভালো লাগছে এখন।’


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত