ভেট্টরির ‘১১ নম্বর’ জার্সি অবসরে

bcv24 ডেস্ক    ০৯:২৯ পিএম, ২০১৯-০৮-০৫    627


ভেট্টরির ‘১১ নম্বর’ জার্সি অবসরে

নিউজিল্যান্ড ক্রিকেট বিশেষ সম্মান দিলো ড্যানিয়েল ভেট্টরিকে। সাবেক এই অধিনায়কের অর্জনকে সম্মান জানাতে ‘১১ নম্বর’ জার্সি অবসরে পাঠিয়েছে তারা। সোমবার নিউজিল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা নিজেদের অফিসিয়াল টুইটারে নিশ্চিত করেছে বিষয়টি।

অবশ্য শুধু ভেট্টরি নন, ব্ল্যাক ক্যাপদের হয়ে ২০০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন, এমন সব ক্রিকেটারের জার্সি অবসরে পাঠিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। নিজেদের ইতিহাসে প্রথমবার টেস্ট জার্সিতে নাম ও নম্বর প্রকাশের দিনে বিশেষ এই সম্মাননা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

নিজেদের অফিসিয়াল টুইটারে তারা লিখেছে, ‘২০০ ওয়ানডে খেলা সব ক্রিকেটারের জার্সি অবসরে পাঠানো হয়েছে। ১১ নম্বর জার্সি পরা ড্যানিয়েল ভেট্টরি ব্ল্যাক ক্যাপদের হয়ে সবচেয়ে বেশি ২৯১ ওয়ানডে খেলেছেন।’

বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়া সাবেক এই অলরাউন্ডার ১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন। এই সময়কালে ২৯১ ওয়ানডেতে বল হাতে তার শিকার ৩০৫ উইকেট, আর ‍চার হাফসেঞ্চুরিতে করেছেন ২ হাজার ২৫৩ রান।

৪০ বছর বয়সী ভেট্টরি ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত নিউজিল্যান্ডের অধিনায়কের দায়্ত্বি পালন ‍করেছেন। ১১৩ টেস্টে ৩৬২ উইকেট নেওয়ার ‍সঙ্গে ২৩ হাফসেঞ্চুরিতে করেছেন ৪ হাজার ৫৩১ রান।

বিশেষ সম্মান জানাতে ২০০ ওয়ানডে খেলা ক্রিকেটারদের জার্সি অবসরে পাঠানোর দিনে নতুন ‍টেস্ট জার্সি উন্মোচন করেছে নিউজিল্যান্ড। ১৪ আগস্ট গল টেস্ট দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের আগে খেলোয়াড়দের নাম ও নম্বর লেখা জার্সি প্রকাশ করেছে তারা।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত