ধর্ষণ ও খুনের মামলা থেকে খালাস পেয়ে মিষ্টি বিতরণ!

bcv24 ডেস্ক    ০৯:১৫ পিএম, ২০১৯-০৮-০৬    743


ধর্ষণ ও খুনের মামলা থেকে খালাস পেয়ে মিষ্টি বিতরণ!

ধর্ষণ ও খুনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহেদ শরীফ খান। সেই খুশিতে অফিসে মিষ্টি বিতরণ করা হয়। এই মিষ্টি খেতে গিয়ে অফিসেরই একজন কর্মকর্তা মকবুল হোসেন কেমন যেন অপ্রস্তুত, অপ্রকৃতিস্থ হয়ে ওঠেন।

তার কেন যেন মনে হয়, এক একটা মিষ্টি এক একটা মাংসের টুকরা। মিষ্টি খেতে গিয়ে বমি করে ফেলেন তিনি। বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন মকবুল।

স্ট্যাটাসের ভাষা এরকম, ‘এ কোন দেশে বাস করি আমরা? ধর্ষক হয়ে উঠেছে রক্ষক। চাঞ্চল্যকর সুফিয়া হত্যা মামলার মূল আসামি শাহেদ শরীফ ধর্ষণ ও হত্যা মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন। অর্থের কাছে মানবতা পরাজিত হয়েছে। সবচেয়ে উদ্বেগ ও আতঙ্কের বিষয় এই যে, ধর্ষণ ও হত্যা মামলা থেকে ছাড়া পাওয়ার পর শাহেদ শরীফ তার অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মিষ্টি খাইয়েছেন। মিষ্টি খেতে গিয়ে মনে হলো, মিষ্টি নয়, হতভাগী সুফিয়ার খণ্ডিত দেহের নানা অংশ চিবিয়ে খাচ্ছি। ওয়াক থু...’।

ফেসবুকে মকবুলের এই স্ট্যাটাসকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় শুরু হয়। ঘটনাক্রমে মকবুলের স্কুলপড়ুয়া মেয়ে ঝুমু স্কুল থেকে হারিয়ে যায়। এরপর মকবুলের জীবনে ঘটতে থাকে নানা ঘটনা।

এমন ঘটনাকে কেন্দ্র করে রেজানুর রহমানের লেখা ও পরিচালনায় সদ্য নির্মিত এই নাটকের নাম ‘আসেন মিষ্টিমুখ করি’।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আহসান হাবীব নাসিম, মৌসুমী হামিদ, জিয়াউল হাসান কিসলু, রওনক বিশাকা শ্যামলী, মনি কাঞ্চন, মিন্টু সরদার, কাজী প্যারিস এবং শিশুশিল্পী মীম, সুবাহসহ বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক নাট্যকর্মী।

নির্মাতা জানান, চ্যানেল আইতে ঈদের আগের দিন (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটকটি প্রচার হবে।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত