শনিবার, ১ আগস্ট ২০২৬ ০২:০৬ এএম
প্রতিবারের মতো এবারও ঈদের জন্য নাটক নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা-উপস্থাপক হানিফ সংকেত। এবারের নাটকের নাম ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।
ইদানীংকালের অধিকাংশ নাটকে বাবা-মাকে খুঁজে পাওয়া না গেলেও হানিফ সংকেতের প্রতিটি নাটকেই থাকে এমন চরিত্রের গুরুত্ব। গল্পে ফুটে ওঠে পারিবারিক ও সামাজিক চিত্র। নাটকের নামেও থাকে বৈচিত্র্য।
নাম সম্পর্কে হানিফ সংকেত একটু ছন্দ করেই বলেন, ‘কার যে কেমন আচার এবং কার যে কেমন ব্যবহার, তার নিরিখেই প্রকাশ পাবে অজ্ঞ-বিজ্ঞ সমাচার।’
নাটকের গল্পের ধরন প্রসঙ্গে তিনি জানান, আজকাল সমাজে এবং অনেক পরিবারেই নিজের ভাষাকে বিকৃত করে বাংলিশ চর্চা করা হয়। তেমনি একটি পরিবারের মা এবং সন্তানের বাংলিশ প্রীতি, বাবার প্রতিবাদ এবং আদর্শ পুত্রবধূর আগমনে পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে ঘটতে থাকে নানান ঘটনা। এসব ঘটনাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘অজ্ঞ-বিজ্ঞ সমাচার’।
সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, আবুল হায়াত, নিমা রহমান, শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, জাকিয়া বারী মম, সাবরিনা নিসা, ফাহিম, নজরুল ইসলামসহ অনেকে।
নাটকের গল্প সম্পর্কে হানিফ সংকেত বলেন, ‘বলা যায় প্রতিবারের মতো এবারও আমার নাটক একটি পরিবারকে কেন্দ্র করে।’
নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল ও রিয়াদ। আবহ সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
নাটকটি পরিচালনার পাশাপাশি রচনাও করেছেন হানিফ সংকেত নিজেই।
এটি প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে, এটিএন বাংলায়।
অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত
শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত
দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত
মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত
টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত