টাইগারদের কোচ নিয়োগ হবে খুব শিগগিরই

bcv24 ডেস্ক    ০৯:১৯ পিএম, ২০১৯-০৮-০৬    658


টাইগারদের কোচ নিয়োগ হবে খুব শিগগিরই

অবস্থান হয়ত নিশ্চিত ছিল না। তারপরও কাল সোমবার সন্ধ্যা পর্যন্ত শ্রীলঙ্কার হেড কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে; কিন্তু রাতেই সব সম্পর্ক চুকে বুকে গেছে লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাকে পদচ্যুত করেছে। কাজেই এখন আর লঙ্কানদের কোচ নন হাথুরু। তবে কি এ লঙ্কানই আবার ফিরে আসছেন বাংলাদেশের ক্রিকেটে? জাতীয় দলের কোচের ভূমিকায় আবার দেখা যাবে হাথুরুকে?

যত সময় গড়াচ্ছে, ততই প্রশ্নটা জোরালো হচ্ছে। আগের দিন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বলেছিলেন, ১০ দিনের মধ্যে কোচের নাম ঘোষণা হবে।

আজ দুপুরে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন সে কথাটিই একটু ভিন্নভাবে উপস্থাপন করলেন। বিসিবি সিইও জানালেন, ‘হ্যাঁ, আমাদের চেষ্টা থাকবে অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, একজন কোচ নিয়ে আসার। আমরা সেভাবেই কাজ করছি।’

এদিকে বিশ্বকাপে টিম বাংলাদেশের পারফরমেন্সের মূল্যায়ন হওয়ার কথা। কে কেমন খেলেছেন, কার কি অবস্থা ছিল? সব পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ, পর্যালোচনা হবে বোর্ডে। সেটা কি হয়েছে? বোর্ড পরিচালক পর্ষদের গত সভায় তা নিয়ে কি কোন আলোচনা-পর্যালোচনা হয়েছে?

এমন প্রশ্নের উত্তরে বিসিবি প্রধান নির্বাহীর জবাব শুনে মনে হলো, তারা এখনো ম্যানেজার ও কোচের রিপোর্ট পাননি। তার অপেক্ষায় আছেন। তাইতো মুখে এমন কথা, ‘আপনারা জানেন যে, বিশ্বকাপের পরপরই আমাদের সিরিজ ছিল শ্রীলঙ্কায়। বোর্ড মিটিং যখন হয় আমাদের টিম শ্রীলঙ্কায় অবস্থান করছিলো। আমরা আশা করছি খুব শিগগিরই রিপোর্টটি পেয়ে যাবো। পরবর্তী বোর্ড সভায় এই বিষয়ে আলোচনা হতে পারে।’

একটা গুঞ্জন শোনা যাচ্ছে এ বছর বিপিএলের পর আগামী বছর জানুয়ারিতে পাকিস্তান আসতে পারে বাংলাদেশ সফরে। ব্যাপারটা কি সত্যি? না শুধুই গুঞ্জন?

সে প্রশ্নও উঠলো। প্রধান নির্বাহীর কৌশলী জবাব শুনে মনে হলো, ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে। তবে সেটা হয়ত একদমই প্রাথমিক পর্যায়ে।

তাই বোর্ডের প্রধান নির্বাহী সেভাবে ধরা দিলেন না। পাশা কাটিয়ে যেতে যেতে শুধু এটুকু বললেন, ‘এটা অনেক পরের ব্যাপার। এখনও কিছু পাইনি। এখনও তারা (পাকিস্তানিরা) নিরপেক্ষ ভেন্যুতে খেলছে। শিডিউলিংয়ের ব্যাপারে তাদের সঙ্গে যখন কথা হবে তখন জানতে পারবো আসলে তারা কি চাচ্ছে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত