কাশ্মীরে বাড়ল ভয়, তবে মোদির হলো জয়!

bcv24 ডেস্ক    ০৯:৩৬ পিএম, ২০১৯-০৮-০৬    579


কাশ্মীরে বাড়ল ভয়, তবে মোদির হলো জয়!

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার পর নিম্নকক্ষ লোকসভায়ও দেশটির সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল-সংক্রান্ত প্রস্তাবটি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে কাশ্মীরকে বিশেষ মর্যাদাদানকারী অনুচ্ছেদটি বাতিলের খবর জানানো হয়েছে।

রাজধানী নয়াদিল্লিভিত্তিক ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি প্রস্তাবটি লোকসভায় উত্থাপন করেন। ৫৪৩ সদস্যবিশিষ্ট লোকসভায় ৩৬৬-৬৬ ভোটে তা পাস হয়েছে।

গতকাল ভারতের কেন্দ্রীয় সরকার সংবিধানের ৩৭০ এবং ৩৫ (ক) অনুচ্ছেদ বাতিল করে। সংবিধানের ওই অনুচ্ছেদ দুটির কারণে জম্মু-কাশ্মীর বিশেষ মর্যাদা পেত। দেশটির সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় ৩৭০ অনুচ্ছেদ বাতিল-সংক্রান্ত একটি প্রস্তাব এবং কাশ্মীরকে দুই ভাগ অর্থাৎ জম্মু-কাশ্মীর এবং লাদাখ করার বিল পাস হয়।

অমিত শাহ’র উত্থাপিত বিল এবং প্রস্তাব ভারতীয় সংসদের উভয়কক্ষে পাস হওয়ার কারণে এখন থেক জম্মু-কাশ্মীর হবে কেন্দ্রশাসিত অঞ্চল। এ ছাড়া কাশ্মীরকে দুটি ভাগে ভাগ করা হবে। যার একটি হবে জম্মু-কাশ্মীর অপরটি লাদাখ।

কাশ্মীরকে ভেঙে ১ লাখ ১ হাজার ৩৮৭ বর্গকিলোমিটার নিয়ে গঠিত হবে জম্মু-কাশ্মীর। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ওই এলাকায় ১ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০২ জন মানুষের বসবাস। কেন্দ্রীয় সরকারের অধীনে সেখানে আলাদা বিধানসভা থাকবে।

এ ছাড়া ৫৯ হাজার ১৯৬ বর্গকিলোমিটার ভূখন্ড নিয়ে গঠিত হবে লাদাখ নামে অপর একটি অঞ্চল। গত আদমশুমারি অনুযায়ী ওই এলাকার জনসংখ্যা ২ লাখ ৭৪ হাজার। এখানে কোনো পৃথক বিধানসভা থাকবে না। এটি পরিচালিত হবে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে।

গতকাল রাজ্যসভায় জম্মু-কাশ্মীর ইস্যুতে ওই বিল ও প্রস্তাব তোলা হলে তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে সমর্থন দেয় বহুজন সমাজ পার্টি (বিএসপি), বিজু জনতা দল (বিজেডি), তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস), আম আদমি পার্টি (এএপি) এবং এআইএডিএমকে। তবে জোটসঙ্গী জনতা দল (ইউনাইটেড) তাতে সমর্থন দেয়নি।

মঙ্গলবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় কাশ্মীর নিয়ে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল-সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তাবটি পাস করতে কোনো বেগ পেতে হয়নি ক্ষমতাসীন বিজেপি জোটকে, কেননা লোকসভায় বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

কয়েক দিন ধরেই কাশ্মীরে চরম উত্তেজনা চলছিল। আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছিলেন। আচমকা পর্যটকদের কাশ্মীর ত্যাগের নির্দেশ দেয় সরকার। এ ছাড়া মোতায়েন করা হয় অতিরিক্ত ১০ হাজার সেনা। গৃহবন্দি করা হয় কাশ্মীরের সাবেক দুই মুখমন্ত্রীকেও। তারপর সোমবার কাশ্মীর-সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি বাতিল করে সরকার।

মঙ্গলবার লোকসভায় প্রস্তাবটি উত্থাপিত হলে বিরোধী দল কংগ্রেসের সংসদ নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, ‘আপনি বলছেন এটা একটা অভ্যন্তরীণ বিষয় কিন্তু এটা ১৯৪৮ সাল থেকে জাতিসংঘ তদারকি করে আসছে, তাহলে কী এটা কোনো অভ্যন্তরীণ বিষয়? শিমলা চুক্তি এবং লাহোর ঘোষণায় আমরা স্বাক্ষর করেছি তাহলে কী সেটা অভ্যন্তরীণ নাকি দ্বিপাক্ষিক বিষয় ছিল?’

কাশ্মীর-সংক্রান্ত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলে সরকারের বিরোধীতা করে তোপ দেগে কংগ্রেসের এই জ্যেষ্ঠ আইনপ্রণেতা বলেন, ‘কয়েক দিন আগে এস জয়শঙ্কর মাইক পম্পেওকে বলেছেন কাশ্মীর একটি দ্বিপাক্ষিক বিষয় তাই এখানে হস্তক্ষেপ করা যাবে না। তাহলেও জম্মু-কাশ্মীর কী করে অভ্যন্তরীণ বিষয় থাকে?’

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‌‘তারা (কেন্দ্রীয় সরকার) সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে পারতো। সেখানে কাশ্মীরের প্রতিনিধিরাও থাকতো। তারা বৈঠক ডাকলে, আমরা তাতে যোগ দিতে প্রস্তুত ছিলাম। আলোচনার মাধ্যমে সবাইকে সহমতে এনে তারপর সিদ্ধান্ত নেয়া যেত। কোনো কিছুই স্থায়ী নয়। কিন্তু কখনও কখনও স্থায়ী সিদ্ধান্ত নিতে হয়। পদ্ধতিগত ত্রুটি ছিল তাদের।’


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত