প্রতি ঘণ্টায় ৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

bcv24 ডেস্ক    ০৯:৩৯ পিএম, ২০১৯-০৮-০৬    545

প্রতি ঘণ্টায় ৯৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতি ঘণ্টায় হাসপাতালগুলোতে ৯৭ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া গত ২৪ ঘণ্টায় হিসাব বিশ্লেষণ করে এ সংখ্যা জানা গেছে।

কন্ট্রোল রুম বলছে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৮ জন। সে অনুযায়ী প্রতি ঘণ্টায় ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ হাজার ৩৪৮ জনের মধ্যে রাজধানীতে রয়েছেন ১ হাজার ২৮৪ জন এবং বিভাগীয় শহরগুলোতে ১ হাজার ৬৪।

আর আগস্টের ৬ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৪৫১ জন। আর এ সময়ে মারা গেছেন ৩ জন।

হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাবে, গত ১ আগস্ট ঢাকায় আক্রান্ত হন ৯৬৮ জন, ঢাকার বাইরে ৬১৮ জন; ২ আগস্ট ঢাকায় ১ হাজার ১৪৭ জন, ঢাকার বাইরে ৫৯০ জন; ৩ আগস্ট ঢাকায় ১ হাজার ১৭ জন, ঢাকার বাইরে ৬৮৬ জন; ৪ আগস্ট ঢাকায় ১ হাজার ৭৫ জন, ঢাকার বাইরে ৮২১ জন; ৫ আগস্ট ঢাকায় ১ হাজার ১৭৯ জন, ঢাকার বাইরে ৯০৬ জন এবং মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৮৪ আর ঢাকার বাইরে ১ হাজার ৬৪ জন।

কন্ট্রোল রুম জানায়, মোট ৪০টি হাসপাতালের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত ১১টি হাসপাতাল এবং বেসরকারি ২৯টি হাসপাতালের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪৮ জন।

গত জানুয়ারি থেকে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৯১২ জন। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৯২১ জন। হাসপাতালে ভর্তি আছেন ৭ হাজার ৯৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে ৪৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন বলে জানাচ্ছে সরকারি হিসাব। বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি আছেন ২ হাজার ১৫৯ জন আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৩২৩ জন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বাইরে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন ২৭৩ জন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪০ জন। ময়মনসিংহ বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৮ জন এবং ভর্তি আছেন ২৩৬ জন। চট্টগ্রাম বিভাগে আক্রান্ত হয়েছেন ২৩১ জন এবং ভর্তি আছেন ৬২০ জন। খুলনা বিভাগে আক্রান্ত হয়েছেন ১৬৪ জন এবং ভর্তি আছেন ৪৭৩ জন। রাজশাহী বিভাগে আক্রান্ত হয়েছেন ১০৬ জন এবং ভর্তি আছেন ৩২৯ জন। রংপুর বিভাগে আক্রান্ত হয়েছেন ৬৬ জন এবং ভর্তি আছেন ২২৭ জন। বরিশাল বিভাগে আক্রান্ত হয়েছেন ১২৪ জন এবং ভর্তি আছেন ৩১৬ জন। সিলেট বিভাগে আক্রান্ত হয়েছেন ৩২ জন এবং ভর্তি আছেন ৯১ জন।

রিটেলেড নিউজ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

Israel-Palestine crisis has ‘reached an unprecedented level of dehumanisation’: Independent rights expert

মৈত্রেয়ী দেবী

In an interview with UN News, UN Human Rights Council-appointed expert Francesca Albanese, said it was “impossible to describe the pain and suffering that Israelis are going through because of what happened to them...because there are not only those who wer... বিস্তারিত

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

ভোক্তা অধিকারের জরিমানা নিয়ে প্রশ্ন জাহাঙ্গীর কবিরের

bcv24 ডেস্ক

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অর্গানিকো কেয়ার নামক একটি কোম্পানির ‘ঘি’ -এর মান ... বিস্তারিত

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

ব্যবসায়ীদের দেশ ও মানুষের কথা ভাবতে বললেন প্রধানমন্ত্রী

bcv24 ডেস্ক

ব্যবসায়ীদের জন্য আওয়ামী লীগ সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে তাদের দেশ ও মানুষে... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত