৬ উইকেট-সেঞ্চুরি, টেস্ট অভিষেকের কাছাকাছি জোফরা আর্চার

bcv24 ডেস্ক    ০৭:২১ পিএম, ২০১৯-০৮-০৭    379


৬ উইকেট-সেঞ্চুরি, টেস্ট অভিষেকের কাছাকাছি জোফরা আর্চার

বিশ্বকাপটা কাটিয়েছেন স্বপ্নের মতো। মাত্র কয়েক ম্যাচ খেলে বিশ্বকাপে সুযোগ পেলে নিজের জাত চিনিয়েছেন জোফরা আর্চার। ট্রফি জেতার পর অ্যাশেজ দিয়ে প্রথমবার টেস্ট দলেও সুযোগ হয়ে যায় তার। যদিও এজবাস্টনে খেলা হয়নি এই পেসারের। যদিও আর অপেক্ষায় থাকতে হচ্ছে না, বল-ব্যাটে দুর্দান্ত পারফর্ম করে লর্ডস টেস্টের একাদশে থাকার জোর দাবি জানিয়ে রাখলেন আর্চার।

সাসেক্সের সেকেন্ড একাদশের হয়ে বল হাতে ৬ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে সেঞ্চুরি করেছেন তিনি। প্রায় ১১ মাস পর লাল বলের ক্রিকেটে নেমে রীতিমত জাদু দেখিয়েছেন বার্বাডোসে জন্ম নেওয়া এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টের ইংল্যান্ডের একাদশে আর্চারের না থাকাটাই হবে বিস্ময়কর।

গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে বোলিংয়ে মাত্র ২৭ রান দিয়ে ৬ উইকেট পেয়েছেন আর্চার। নতুন বল হাতে নিয়ে ২ উইকেট তুলে নেওয়া এই পেসার সকালের সেশনেই যোগ করেন আরও ৪ উইকেট। আর এই সাফল্য এসেছে তার মাত্র ১২.১ ওভার বল করে।

এরপর তার দল সাসেক্সের ব্যাটিং ইনিংসে ৫২ রানের ৪ উইকেট হারানোর পর মাঠে নামেন আর্চার। নেমেই ব্যাটিং জাদু দেখান, ৯৯ বলে খেলেন ১০৮ রানের ঝলমলে ইনিংস। অবশ্য ব্যক্তিগত ১৩ রানে স্লিপে একবার ‘জীবন’ পেয়েছিলেন ‍আর্চার।

সাসেক্সের হয়ে ‍এই অলরাউন্ড পারফরম্যান্স ইংল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেকের স্বপ্নটা তার আরও বড় করে তুলেছে। ফিটনেস সমস্যার কারণে এজবাস্টন টেস্টের একাদশে সুযোগ না পাওয়া আর্চার এই পারফরম্যান্স দিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি এখন কতটা প্রস্তুত।

অবশ্য এই ম্যাচের আগেই আর্চারের লর্ডস টেস্টে ফেরার কথা শোনা যাচ্ছিল। কাফ ইনজুরিতে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন জেমস অ্যান্ডারসন। অভিজ্ঞ এই পেসারের জায়গা পূরণে ‍আর্চারের নামই উচ্চারিত হচ্ছে বেশি। এর মধ্যে বল-ব্যাটে ঝড় তুলে একাদশের জায়গার দাবি আরও জোরালো ভাবে তুললেন আর্চার। ক্রিকইনফো


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত