মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ০৭:৫৩ এএম
১৪ আরব দেশের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ান-আরব কোঅপারেশন ফোরামের পঞ্চম বৈঠকের অংশ হিসেবে গত মঙ্গলবার মস্কোয় মিলিত হন তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে ক‚টনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, এ অঞ্চলের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানের বিষয়ে একতাবদ্ধ। তারা চায় তাদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে যেন অন্যরা সম্মান প্রদর্শন করে। বৈঠকে অংশ নেওয়া দেশগুলো ফিলিস্তিন-ইসরায়েল সংকটে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন জানিয়েছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোকে নিয়ে আলোচনার উদ্যোগ নিয়ে মস্কো প্রস্তুত রয়েছে বলেও জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। ইরানের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের ওপরও জোর দেন তিনি। সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের জানিয়েছেন, বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে কথা হয়েছে।
এতে ইসরায়েল কর্তৃক দখলকৃত অঞ্চলে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে। বৈঠকের আরেক আলোচ্য বিষয় ছিল লিবিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান। আদেল আল জুবায়ের জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সৌদি আরব সফরের কথা রয়েছে। তবে এর তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি চূড়ান্ত করার কাজ চলছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত