সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১১:৩৮ এএম
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর কাশ্মীরে গিয়ে সেখানকার সুন্দরী কাশ্মীরি তরুণীদের বিয়ের জন্য বিজেপির কর্মীদের পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের বিজেপি দলীয় এক বিধায়ক। উত্তরপ্রদেশের বিজেপির বিধায়ক বিক্রম সাইনির বিতর্কিত এ নির্দেশে সমালোচনা শুরু হয়েছে।
প্রদেশের মুজাফফরনগরে দলীয় সমাবেশে অংশ নিয়ে বিক্রম সাইনি বলেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল হওয়ায় এখন বিজেপির কর্মীরা কাশ্মীরি সুন্দরী তরুণীদের বিয়ে করতে পারবেন।
তিনি বলেন, বিজেপির অবিবাহিত কর্মীদের এখন কাশ্মীরে স্বাগত জানানো হবে। তোমরা সেখানে যাও, জমি কেন এবং সুন্দরীদের বিয়ে করো।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তৃতার একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বাতিল হওয়ায় মঙ্গলবার উত্তরপ্রদেশের খাটাওলির এই বিধায়ক আনন্দ উৎসবের আয়োজন করেন। এ আয়োজনে বিজেপির কর্মীদের উদ্দেশে তাকে এসব কথা বলতে শোনা যায়।
তিনি বলেন, কর্মীরা এখন খুবই উত্তেজিত। বিশেষ করে যারা অবিবাহিত। তারা সেখানে গিয়ে এখন বিয়ে করতে পারবে। এতে এখন আর কোনো বাধা নেই। এর আগে, সেখানে নারীদের ওপর অনেক নিপীড়ন করা হতো।
দলীয় কর্মীদের উদ্দেশে বিজেপির এই নেতা হিন্দিতে বলেন, যদি উত্তরপ্রদেশের কোনো পুরুষের সঙ্গে কাশ্মীরের কোনো তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাহলে তার নাগরিকত্ব বাতিল করা হতো। সেখানে ভারত এবং কাশ্মীরের জন্য আলাদা নাগরিকত্ব বিধান ছিল।
বিজেপির মুসলিম কর্মীদের এখানে উৎসব করা উচিত। সুন্দরী কাশ্মীরি তরুণীদের বিয়ে করো। বিয়েতে উৎসব হবে। এখন প্রত্যেকের উৎসব করা উচিত, সে হিন্দু অথবা মুসলিম হোন না কেন। এটি এমন একটি বিষয়; যা নিয়ে পুরো দেশের উৎসব করা উচিত।
বিধায়ক বিক্রম সাইনির কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে বলেন, তিনি আপত্তিকর কোনো কিছুই বলেননি। সাইনি বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই এখন যে কেউ কাশ্মীরি তরুণীদের বিয়ে করতে পারবেন। আমি যা বলেছি, তার সবই সত্য। এটা কাশ্মীরি জনগণের স্বাধীনতা। যে কারণে আমরা মঙ্গলবার উৎসবের আয়োজন করেছি। এখন কাশ্মীরিরা অবাধ স্বাধীনতা ভোগ করবে।
বিজেপির এই বিধায়ক বলেন, মোদি আমাদের স্বপ্ন পূরণ করেছেন। তার এ পদক্ষেপ পুরো দেশ উদযাপন করছে।
অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত
আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত
According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত
৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত