লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

bcv24 ডেস্ক    ০৮:৩৭ পিএম, ২০১৯-০৪-১৭    494


লন্ডনে জলবায়ু ইস্যুতে বিক্ষোভ, গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্তৃপক্ষের পদক্ষেপের দাবিতে গত সোমবার রাজপথে সমবেত হয়েছেন একদল বিক্ষোভকারী। এ সময় ধরপাকড়ের শিকার হন বিক্ষোভকারীরা। মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ থেকে গ্রেফতারের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস। 

গত সোমবার অধিকার কর্মীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে লন্ডন। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মার্বেল আর্চে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালানো হয়।

বিক্ষোভকারীদের দাবি, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে। কয়েকজন বিক্ষোভকারী ওয়াটারলু সেতুর কাছে একটি লরির সঙ্গে নিজেদের আঠা দিয়ে লাগিয়ে ফেলেন, যেন পুলিশ তাদের সরাতে না পারে। পুলিশের দাবি, ধরপাকড়ের শিকার ২০৯ জনের বেশিরভাগের বিরুদ্ধেই জননিরাপত্তা ভঙ্গ করেছেন। 

এরমধ্যে পাঁচজনের বিরুদ্ধে গুলি চালানোরও অভিযোগ রয়েছে। এদিকে বিক্ষোভ চলাকালে লন্ডনের বিভিন্ন স্থানে যান চলাচলের গতি ধীর হয়ে পড়ে। 

পুলিশ পরিদর্শক কলিন উইনগ্রোভ বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে ৫৫টি রুটে বাস চলাচল বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এতে করে বিপাকে পড়েছেন পাঁচ লাখ মানুষ। বিক্ষোভের ফলে যান চলাচল ছাড়াও লন্ডনের স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় বলে জানিয়েছে পুলিশ।


রিটেলেড নিউজ

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

গাজায় এক মাসে প্রাণহানি ১০ হাজার

bcv24 ডেস্ক

অব্যাহত ইসরায়েলি হামলায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরে প্রাণহানি ১০ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে ... বিস্তারিত

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

সৌদি ও রাশিয়া ডিসেম্বর পর্যন্ত তেল কম উত্তোলন করবে

bcv24 ডেস্ক

আগামী ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ও রাশিয়া দিনে যথাক্রমে ১০ লাখ ও তিন লাখ ব্যারেল তেল কম উত্তোলন করব... বিস্তারিত

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

দুই সংঘাতে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি কম বাইডেনের

bcv24 ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দুটি সংঘাতের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান মিত্র হিসেবে যুক্তরাষ্ট্... বিস্তারিত

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

যুদ্ধের পর গাজার নিরাপত্তার নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল: নেতানিয়াহু

bcv24 ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অঙ্গীকার করেছেন, যুদ্ধের পর ইসরায়েল গাজার 'সার্বি... বিস্তারিত

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

More children’s deaths in Gaza in 3 weeks than annual total since 2019: NGO

মৈত্রেয়ী দেবী

According to reports from the UN Secretary-General on children and armed conflict, a total of 2,985 children were killed across 24 countries in 2022, 2,515 in 2021, and 2,674 in 2020 across 22 countries, Save the Children said.“One child’s death is one t... বিস্তারিত

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

৩২ বছরের মধ্যে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ মূল্যস্ফীতি

bcv24 ডেস্ক

৩২ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। নির্মাণ ব্যয় ও গ্যাসের মূল্য ব... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত