এবারের ঈদে নতুন রূপে সিন্ডি রোলিং

bcv24 ডেস্ক    ০৮:৪৯ এএম, ২০১৯-০৮-০৮    415


এবারের ঈদে নতুন রূপে সিন্ডি রোলিং

এবারের ঈদে নিজেকে নতুন এক রূপে মেলে ধরতে চলেছেন সিন্ডি রোলিং। আইটেম গান দিয়ে যাত্রা শুরু করে অ্যাকশন লেডি, ভিলেন ও স্টাইল আইকন হিসেবে কাজের পর এবার নিজেকে সাজিয়েছেন পল্লী বধূর সাজে।

ভার্সেটাইল ক্যারেক্টারে নিজেকে খাপ খাওয়ানো তার পুরাতন অভ্যাস। চ্যালেঞ্জিং সব ক্যারেক্টারে এর আগে তিনি শাকিব খানের বিপরীতে 'সুপার হিরো', আরেফিন শুভর সঙ্গে 'কিস্তিমাত' ও 'মুসাফির' এবং রেদোয়ান রনি পরিচালিত 'চোরাবালি' চলচ্চিত্রে অভিনয় করেন। এছাড়া 'কমন জেন্ডার' সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করে দর্শক সমালোচকদেরও নজর কেড়েছেন।

ওয়ালিদ আহমেদের পরিচালনায় 'লিভ ফর লাইফ' শিরোনামের চলচ্চিত্রের গানের ভিডিওতে নতুন রূপে দেখা যাবে সিন্ডি রোলিংকে। এই ভিডিওতে সাদা শাড়ি ও লাল টিপ পরিহিত সিন্ডিকে দেখা যাবে নদীর ধারে রাধা রমনের গানের চিত্রায়নে। সিন্ডি জানান, এই চলচ্চিত্রের জন্য তিনি প্রায় ৬ মাস ভ্রু প্লাক করেন নি ও কোন মেকআপ ব্যবহার করেন নি। এছাড়া নিজের ওজনেরও পরিবর্তন করেছেন। সব মিলিয়ে কঠোর অনুশীলন করেছেন তিনি। নারী চরিত্রের বহুমাত্রিক দিক প্রকাশ পাবে এই চলচ্চিত্রে। একজন নারীর জীবন, পরিবর্তন, বেড়ে ওঠা, সংগ্রামসহ অনেক দিক এতে উঠে আসবে। 'লিভ ফর লাইফ' চলচ্চিত্রে আশা-হতাশা, প্রেম ও সংগ্রামের ভিন্নমাত্রা খুঁজে পাবেন দর্শকরা।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী হলেও সিনেমার টানে প্রতি বছর বাংলাদেশে ছুটে আসেন সিন্ডি রোলিং। তার প্রত্যাশা তিনি দর্শকদের নিয়মিত ভালো চলচ্চিত্র উপহার দেবেন।

চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ জানান, নতুন আঙ্গিকে 'বন্ধু দয়াময়' গানের সঙ্গীতায়োজন করেছেন সজীব দাস আর কণ্ঠ দিয়েছেন মেহবুবা কামাল। ঈদ উপলক্ষে ৯ আগস্ট (শুক্রবার) প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে। প্রযোজনা প্রতিষ্ঠান সাদামাটার ব্যানারে আগামী বছর চলচ্চিত্রটির আন্তর্জাতিক মুক্তির পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।


রিটেলেড নিউজ

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

অভিনেত্রী বৈশালীর আত্মহত্যা: প্রেমিক রাহুল গ্রেফতার

bcv24 ডেস্ক

অভিনেত্রী বৈশালী ঠক্করের আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে... বিস্তারিত

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

বুবলী বললেন, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন

bcv24 ডেস্ক

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। রিল লাইফের চেয়ে রিয়েল লাইফে বেশি আলোচিত। শাকিব খানের সঙ্... বিস্তারিত

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

আইনের মাধ্যমে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব: পূজা চেরি

bcv24 ডেস্ক

শাকিব-বুবলী-পূজা চেরি ইস্যুতে তোলপাড় ঢালিউডপাড়া, বেশ কিছু দিন ধরেই এ ইস্যুতে সরগরম সিনেমাঅঙ্গন, যা... বিস্তারিত

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

সিঁথিতে সিঁদুর নিয়ে যা বললেন অপু বিশ্বাস

bcv24 ডেস্ক

দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুই বাংলাতেই কাজ করছেন সমানতালে। সম্প... বিস্তারিত

কাজলের ছেলের ছবি প্রকাশ

কাজলের ছেলের ছবি প্রকাশ

bcv24 ডেস্ক

মা হওয়ার পর সন্তানের ছবি প্রকাশ করেননি অভিনেত্রী কাজল অগারওয়াল। ছেলে দেখতে কেমন,তা নিয়ে আগ্রহ ছিল... বিস্তারিত

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

শাকিবের বাসায় বুবলীর সঙ্গে হাতাহাতির বিষয়ে যা বললেন পূজা

bcv24 ডেস্ক

টক অব দ্য কান্ট্রি শাকিব-বুবলী-পূজা চেরি। সম্প্রতি নিজের দ্বিতীয় ছেলেকে নিয়ে হাজির হয়েছেন ঢালিউড... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত