মিকি আর্থারের সাথে চুক্তি নবায়ন করছে না পিসিবি

bcv24 ডেস্ক    ০৯:০৪ এএম, ২০১৯-০৮-০৮    348


মিকি আর্থারের সাথে চুক্তি নবায়ন করছে না পিসিবি

হেড কোচ মিকি আর্থারের সাথে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সাথে বোলিং কোচ আজহার মাহমুদ, ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও ট্রেইনারকে গ্র্যান্ড লুডেনের সাথে চুক্তি বাতিল করেছে পিসিবি।

শুক্রবার পিসিবির ক্রিকেট কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হবার পর এই ঘোষণা আসে। কমিটির সকলেই বিশ্বকাপ ব্যর্থতায় কোচিং বিভাগে পরিবর্তনের পক্ষে মত দেন। পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খানের নেতৃত্বে এই কমিটিতে আরো আছেন ওয়াসিম আকরাম, মিসবাহ-উল-হক ও উরুজ মুমতাজ। তাদের এই সুপারিশ পরবর্তীতে পিসিবি চেয়ারম্যান এসহান মানির কাছে পাঠানো হয়।

এ সম্পর্কে মানি বলেছেন, ‘বিস্তারিত আলোচনা ও পর্যালোচনার পর পিসিবি ক্রিকেট কমিটির প্রেরিত সুপারিশে আমি খুশী। কমিটির প্রত্যেকেরই পাকিস্তান ক্রিকেট সম্পর্কে বিশাল অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে। সকলের সর্বসম্মতিতে যে মতামত এসেছে তাতে একটি বিষয় নিশ্চিত প্রত্যেকেই নতুন নেতৃত্ব দেখতে চাচ্ছে। আমি সানন্দেই তাদের সুপারিশ গ্রহণ করেছি।

পিসিবির পক্ষ থেকে আমি মিকি আর্থার, গ্র্যান্ট ফ্লাওয়ার, গ্র্যান্ট লুডেন ও আজহার মাহমুদকে কঠোর পরিশ্রম ও জাতীয় দলের প্রতি তাদের কমিটমেন্টের জন্য ধন্যবাদ জানাতে চাই। তাদের প্রত্যেকের ভবিষ্যতের প্রতি শুভকামনা থাকলো। পিসিবি তার সমর্থক ও ভক্তদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। সব ধরনের ক্রিকেটে পাকিস্তানকে এগিয়ে নিয়ে যেতে যেকোন ধরনের সিদ্ধান্ত নিতে আমরা প্রস্তুত আছি।’

ওয়াকার ইউনুসের পদত্যাগের পর ২০১৬ সালে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন আর্থার। আর্থারের নিয়োগের দুই বছর আগে ফ্লাওয়ার ব্যাটিং কোচ হিসেবে ও ২০১৬ সালের নভেম্বরে মাহমুদ বোলিং কোচ হিসেবে নিয়োগ পান।

আর্থারের অধীনে পাকিস্তান ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা লাভ করে। পাকিস্তান দলের ফিটনেসের উন্নতিতে আর্থারকে কৃতিত্ব দেয়াই যায়। আর্থার এবং তার কোচিং স্টাফদের সহযোগিতায় পাকিস্তান টি-২০ ফর্মেটে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে। অল্প কিছুদিনের জন্য টেস্টের নাম্বার ওয়ান দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল পাকিস্তান। সদ্য সমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে যেতে ব্যর্থ হওয়ায় ক্রিকেট কমিটির সুপারিশ আরো বেশী শক্তিশালী হয়েছে বলে সংশ্লিষ্টরা মত দিয়েছেন। খুব শিগগিরই কোচিং স্টাফ বিভাগে খালি হওয়া চারটি পদে নতুন লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলে পিসিবি সূত্র নিশ্চিত করেছে।


রিটেলেড নিউজ

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসে সেমিফাইনালে অস্ট্রেলিয়া

bcv24 ডেস্ক

অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর চান পাকিস্তানের তারকা

bcv24 ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

ভারত এশিয়ান ক্রিকেটের ‘বড়ভাই’

bcv24 ডেস্ক

গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

বিশ্বকাপের আগ মুহূর্তে সুখবর, সিংহাসন ফিরে পেলেন সাকিব

bcv24 ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

bcv24 ডেস্ক

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

bcv24 ডেস্ক

ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত