শনিবার, ১ আগস্ট ২০২৬ ০৪:৪৭ এএম
আর্জেন্টিনা স্ট্রাইকার পাউলো দিবালাকে দলে নিতে জুভেন্টাসকে ৭০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে টটেনহ্যাম। স্পার্সদের দেওয়া প্রস্তাব পছন্দ হয়েছে জুভদের। সংবাদ মাধ্যম গোল মনে করছে, এখন শুধু চুক্তির ধরণ কেমন হবে সেটাই দেখার পালা। জুভেন্টাসের মতামত নেওয়া শেষ। এখন বিষয়টি শুধু দিবালার হাতে। টটেনহ্যাম কয় বছরের চুক্তিতে দিবালাকে দলে নেবে। আর্জেন্টিনা তারকাকে কত বেতন দেবে। এসব নিয়ে দিবালার সঙ্গে সমঝোতা হলেই প্রিমিয়ার লিগে দিবালার যাত্রা শুরু হবে।
পাউলো দিবালা যেন তার সেরা সময় হারিয়েছেন! ২০১৫ সালে জুভেন্টাসে আসেন তিনি। দুর্দান্ত পারফর্ম করেন। জুভদের শিরোপার অন্যতম
কারিগর হয়ে ওঠেন। তাকে আর্জেন্টিনার পরবর্তী মেসিও বলা হতো। কিন্তু সর্বশেষ মৌসুমে তিনি মাত্র ১০ গোল করতে পারেন। তার আগের দুই মৌসুমেই তার গোল ছিল ২৬ এবং ১৯টি। রোনালদো আসায় তার পারফরম্যান্স খারাপ হয়েছে বলে মনে করা হচ্ছে। আগে গোল দেওয়ার দায়িত্ব ছিল দিবালার। এখন রোনালদোর। পর্তুগিজ যুবরাজ রোনালদোও নাকি দিবালাকে চান না। জুভেন্টাস তাই ছেড়ে দিতে চায় তাকে।
কিন্তু তিনপক্ষ রাজি হচ্ছে না বলেই দলবদল আলোর মুখ দেখছে না। এর আগে ম্যানইউ দিবালার প্রতি আগ্রহ দেখায়। রোমেলু লুকাকুর সঙ্গে কিছু অর্থ দিয়ে দিবালাকে দলে নিতে আগ্রহ দেখান সোলসকায়ের। কিন্তু দিবালা প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এই দলে যাবেন না। এরপর মারিও মানজুকিচ এবং লুকাকুর অদল-বদলের আলাপ ওঠে। কিন্তু ক্রোয়েশিয়া স্ট্রাইকার মানজুকিচও ম্যানইউতে যেতে রাজি নন। টটেনহ্যামের প্রস্তাবটা বেশ ঝরঝরে। টাকা নাও দিবালাকে দাও। রাজিও হয়েছে জুভেন্টাস। আর্জেন্টাইন কোচ মৌরিসিও পচেত্তিনোর অধীনে খেলতে দিবালাও রাজি হবেন বলেই মনে করা হচ্ছে। তাছাড়া স্পার্সদের জার্সিতে নিয়মিত খেলার নিশ্চয়তাও পাবেন তিনি।
গেল দুই মৌসুমে দারুণ ফুটবল উপহার দিয়েছে টটেনহ্যাম। প্রিমিয়ার লিগে শিরোপা জয়ের লড়াই করছে। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। কিন্তু শিরোপা জিততে পারছে না স্পার্সরা। এবার তাই কিছু অর্থ খরচা করতে চায়। এরই মধ্যে দুই ফুটবলার দলে ভিড়িয়েছে তারা। কিন্তু বাজারে তা সাড়া ফেলেনি। দিবালা দলে আসলে দলটা শক্ত হবে তাদের।
এছাড়া বার্সেলোনা তারকা কুতিনহোকেও দলে নিতে আগ্রহী টটেনহ্যাম। তবে তার জন্য অপেক্ষা করছে হচ্ছে ক্রিস্টিয়ান এরিকসনের দল বদলের ওপর। চুক্তির শেষ বর্ষে আছেন এরিকসন। স্পার্সরা তাকে বেঁচে দিয়ে তাই কিছু অর্থ আয় করে নিতে চায়। ম্যানইউ এরিকসনকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। হাতে দলবদলের সময় আছে মাত্র একদিন। দেখা যাক শেষ সময়ে কি হয়।
অবিশ্বাস্য, অকল্পনীয় বললেও কমই বলা হবে। অসাধ্যকে সাধন করলেন গ্রেন ম্যাক্সওয়েল! আফগানিস্তানের দেয়... বিস্তারিত
টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারায় ভার... বিস্তারিত
গত মাসে সংযুক্ত আরব আমিরাতে হয়ে গেল এশিয়া কাপ। আগামী বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের ঠিক আগে পাকিস্... বিস্তারিত
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তেই দারুন এক সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ফরম্যাটে অলরাউন্ডার... বিস্তারিত
ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন কর... বিস্তারিত
ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা... বিস্তারিত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত
এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত
সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত
চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত